৬০/৩৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৪২০ - আম্বিয়া কিরাম (আঃ)
আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় সালাত দাউদ (আঃ)-এর সালাত ও সবচেয়ে পছন্দনীয় সওম দাউদ (আঃ)-এর সওম।
قَالَ عَلِيٌّ وَهُوَ قَوْلُ عَائِشَةَ مَا أَلْفَاهُ السَّحَرُ عِنْدِي إِلَّا نَائِمًا‘আলী (ইবন মাদীনী) (রহঃ) বলেন, এটাই ‘আয়িশা (রাঃ)-এর কথা যে, আল্লাহর রাসূল (ﷺ) সর্বদা সাহরীকালে আমার নিকট নিদ্রিত থাকতেন।"
সহীহ বুখারী : ৩৪২০
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৪২০
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ «أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ صَلاَةُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ».
‘আবদুল্লাহ ইব্নু ‘অম্র (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) আমাকে বলেছেন, আল্লাহ্র নিকট অধিক পছন্দনীয় সাওম হলো দাউদ (আঃ)-এর নিয়মে সাওম পালন করা। তিনি একদিন সাওম পালন করতেন আর একদিন বিরত থাকতেন। আল্লাহ্র নিকট অধিক পছন্দনীয় সালাত হলো দাউদ (আঃ)-এর নিয়মে সালাত আদায় করা। তিনি রাতের অর্ধাংশ ঘুমাতেন, রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়াতেন আর বাকি ষষ্ঠাংশ আবার ঘুমাতেন।
