৬০/৪৬. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণীঃ
﴿إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ إِلَى قَوْلِهِ فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ﴾ (آل عمران : ٤٥-٤٧﴿يُبَشِّرُكِ﴾ وَ يُبْشِرُكِ وَاحِدٌ ﴿وَجِيْهًا﴾ شَرِيفًا وَقَالَ إِبْرَاهِيمُ الْمَسِيحُ الصِّدِّيقُ وَقَالَ مُجَاهِدٌ الْكَهْلُ الْحَلِيمُ ﴿وَالْأَكْمَهُ﴾ مَنْ يُبْصِرُ بِالنَّهَارِ وَلَا يُبْصِرُ بِاللَّيْلِ وَقَالَ غَيْرُهُ مَنْ يُولَدُ أَعْمَىস্মরণ কর, যখন ফেরেশতারা বলল: হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ তাঁর তরফ থেকে তোমাকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছেন, তার নাম মাসীহ ঈসা ইবন মারইয়াম ...হও অমনি তা হয়ে যায়।” (আলে ‘ইমরান ৪৫)يُبَشِّرُكِ আর يُبْشِرُكِ উভয়ের একই অর্থ। وَجِيْهًا অর্থ সম্মানিত আর ইবরাহীম (রহ.) বলেন, মাসীহ শব্দের অর্থ সিদ্দীক। মুজাহিদ (রহ.) বলেছেন, الْكَهْلُ অর্থ الْحَلِيمُ অর্থ, সহনশীল আর الْأَكْمَهُ অর্থ হলো, রাতকানা যে দিনে দেখে আর রাতে দেখতে পায় না। অন্যরা বলেন, যে অন্ধ হয়ে জন্মেছে (সে হলো الْأَكْمَهُ)।"
সহিহ বুখারী : ৩৪৩৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৪৩৩
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ مُرَّةَ الْهَمْدَانِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ، كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلاَّ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ ".
আবূ মূসা আল-আশ’আরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, সকল নারীর উপর আয়িশা (রাঃ)-এর মর্যাদা এমন, যেমন সকল খাদ্যের উপর সারীদের মর্যাদা। পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছেন। কিন্তু নারীদের মধ্যে ইমরানের কন্যা মরিয়ম এবং ফিরআউনের স্ত্রী আসিয়া ছাড়া কেউ পূর্ণতা অর্জন করতে পারেনি।
