৬০/৫০. অধ্যায়ঃ
বনী ইসরাঈল সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
সহিহ বুখারী : ৩৪৫৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৪৫৫
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فُرَاتٍ الْقَزَّازِ، قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ، قَالَ قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ، فَسَمِعْتُهُ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الأَنْبِيَاءُ، كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ، وَإِنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي، وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ. قَالُوا فَمَا تَأْمُرُنَا قَالَ فُوا بِبَيْعَةِ الأَوَّلِ فَالأَوَّلِ، أَعْطُوهُمْ حَقَّهُمْ، فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ ".
আবূ হাযিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি পাঁচ বছর যাবত আবু হুরাইরা (রাঃ)-এর সাহচর্যে ছিলাম। তখন আমি তাঁকে নবী (ﷺ) হতে হাদীস বর্ণনা করতে শুনেছি যে, নবী (ﷺ) বলেছেন, বনি ইসরাইলের নবীগণ তাঁদের উম্মতদের শাসন করতেন। যখন কোনো একজন নবী মারা যেতেন, তখন অন্য একজন নবী তাঁর স্থলাভিষিক্ত হতেন। আর আমার পরে কোনো নবী নেই। তবে অনেক খলিফা হবে।সাহাবীগণ আরয করলেন, হে আল্লাহর রসূল! আপনি আমাদেরকে কী নির্দেশ করছেন? তিনি বললেন, তোমরা একের পর এক করে তাঁদের বায়আতের হক আদায় করবে। তোমাদের ওপর তাঁদের যে হক রয়েছে তা আদায় করবে। আর নিশ্চয়ই আল্লাহ তাঁদেরকে জিজ্ঞেস করবেন ঐ সকল বিষয়ে যেসবের দায়িত্ব তাঁদের ওপর অর্পণ করা হয়েছিল।
