৬১/১৭. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর নামসমূহ সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে।
وَقَوْلِ اللَّهِ تَعَالَى ﴿مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ﴾ (الفتح: ٢٩) وَقَوْلِهِ ﴿مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ﴾ (الصف: ٦আল্লাহ তা‘আলার বাণী: “মুহাম্মাদ (ﷺ) তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়; মুহাম্মাদ আল্লাহর রাসূল ও তাঁর সঙ্গে যারা আছেন তারা কুফরের বিষয়ে অত্যন্ত কঠোর” (আল-ফাতহ: ২৯) আর তাঁর বাণী: “আমার পর যিনি আসবেন তাঁর নাম আহমাদ।” (সাফ: ৬)"
সহিহ বুখারী : ৩৫৩২
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৫৩২
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنِي مَعْنٌ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ، وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الْكُفْرَ، وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا الْعَاقِبُ ".
যুবায়র ‘ইব্ন মুত’ঈম (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেন, “আমার পাঁচটি (প্রসিদ্ধ) নাম রয়েছে। আমি মুহাম্মাদ, আমি আহমাদ, আমি আল-মাহী। আমার দ্বারা আল্লাহ কুফ্র ও শিরককে নিশ্চিহ্ন করে দিবেন। আমি আল-হাশির। আমার চারপাশে মানব জাতিকে একত্রিত করা হবে। আমি আল-আকিব (সর্বশেষে আগমনকারী)।”
