৬১/২৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৫৪২ - মর্যাদা ও বৈশিষ্ট্য
নবী (ﷺ)-এর বর্ণনা।
সহীহ বুখারী : ৩৫৪২
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৫৪২
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ صَلَّى أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ الْعَصْرَ، ثُمَّ خَرَجَ يَمْشِي فَرَأَى الْحَسَنَ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ، فَحَمَلَهُ عَلَى عَاتِقِهِ وَقَالَ بِأَبِي شَبِيهٌ بِالنَّبِيِّ لاَ شَبِيهٌ بِعَلِيٍّ. وَعَلِيٌّ يَضْحَكُ.
‘উকবাহ ইবনুল হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আবূ বকর (রাঃ) বাদ আসরের সালাত শেষে বের হয়ে চলতে লাগলেন। হাসান (রাঃ) -কে ছেলেদের সঙ্গে খেলা করতে দেখলেন। তখন তিনি তাঁকে স্কন্ধে তুলে নিলেন এবং বললেন, আমার পিতা কুরবান হোন! এ-ত নবী (ﷺ) -এর সাদৃশ্য, আলীর সাদৃশ্য নয়। তখন ‘আলী (রাঃ) হাসছিলেন।
