৬১/২৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৬৩৯ - মর্যাদা ও বৈশিষ্ট্য
সহীহ বুখারী : ৩৬৩৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৬৩৯
بَاب حَدَّثَنِيْ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُعَاذٌ قَالَ حَدَّثَنِيْ أَبِيْ عَنْ قَتَادَةَ حَدَّثَنَا أَنَسٌ أَنَّ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ ﷺ فِيْ لَيْلَةٍ مُظْلِمَةٍ وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ يُضِيئَانِ بَيْنَ أَيْدِيْهِمَا فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) -এর দু’জন সাহাবী অন্ধকার রাতে নবী (ﷺ) -এর নিকট হতে বের হলেন, তখন তাঁদের সঙ্গে দু’টি বাতির মত কিছু তাঁদের সম্মুখ ভাগ আলোকিত করে চলল। যখন তাঁরা আলাদা হয়ে গেলেন তখন প্রত্যেকের সঙ্গে এক একটি বাতি চলতে লাগল। তাঁরা নিজ নিজ বাড়িতে পৌঁছা পর্যন্ত।
