৬২/৬. অধ্যায়ঃ
হাদিস ৩৬৭১
সহিহ বুখারী : ৩৬৭১
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৬৭১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيْرٍ أَخْبَرَنَا سُفْيَانُ حَدَّثَنَا جَامِعُ بْنُ أَبِيْ رَاشِدٍ حَدَّثَنَا أَبُوْ يَعْلَى عَنْ مُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ قَالَ قُلْتُ لِأَبِيْ أَيُّ النَّاسِ خَيْرٌ بَعْدَ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم قَالَ أَبُوْ بَكْرٍ قُلْتُ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ عُمَرُ وَخَشِيْتُ أَنْ يَقُوْلَ عُثْمَانُ قُلْتُ ثُمَّ أَنْتَ قَالَ مَا أَنَا إِلَّا رَجُلٌ مِنْ الْمُسْلِمِيْنَ
মুহাম্মাদ ইবনু হানাফীয়া (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আমার পিতা আলী (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) এর পর সর্বশ্রেষ্ঠ মানুষ কে? তিনি বললেন, আবু বকর (রাঃ)। আমি বললাম, অতঃপর কে? তিনি বললেন, উমর (রাঃ)। আমার আশংকা হল যে, অতঃপর তিনি উসমান (রাঃ) এর নাম বলবেন, তাই আমি বললাম, অতঃপর আপনি? তিনি বললেন, না, আমি তো মুসলিমদের একজন।
