৬২/৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৬৭৫ - সাহাবীগণের মর্যাদা
সহীহ বুখারী : ৩৬৭৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৬৭৫
حَدَّثَنِيْ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى عَنْ سَعِيْدٍ عَنْ قَتَادَةَ أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ ﷺ صَعِدَ أُحُدًا وَأَبُوْ بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَقَالَ اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيْدَانِ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
(একবার) নবী (ﷺ), আবূ বাক্র, ‘উমর, ‘উসমান (রাঃ) উহুদ পাহাড়ে আরোহণ করেন। পাহাড়টি নড়ে উঠল। আল্লাহ্র রাসূল (ﷺ) বললেন, হে উহুদ! থামো তোমার উপর একজন নবী, একজন সিদ্দীক ও দু’জন শহীদ রয়েছেন।
