৬২/৬. অধ্যায়ঃ
হাদিস ৩৬৭৭
সহিহ বুখারী : ৩৬৭৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৬৭৭
حَدَّثَنِي الْوَلِيْدُ بْنُ صَالِحٍ حَدَّثَنَا عِيْسَى بْنُ يُونُسَ حَدَّثَنَا عُمَرُ بْنُ سَعِيْدِ بْنِ أَبِي الْحُسَيْنِ الْمَكِّيُّ عَنْ ابْنِ أَبِيْ مُلَيْكَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ إِنِّيْ لَوَاقِفٌ فِيْ قَوْمٍ فَدَعَوْا اللهَ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَقَدْ وُضِعَ عَلَى سَرِيْرِهِ إِذَا رَجُلٌ مِنْ خَلْفِيْ قَدْ وَضَعَ مِرْفَقَهُ عَلَى مَنْكِبِيْ يَقُوْلُ رَحِمَكَ اللهُ إِنْ كُنْتُ لَارْجُوْ أَنْ يَجْعَلَكَ اللهُ مَعَ صَاحِبَيْكَ لِأَنِّيْ كَثِيْرًا مَا كُنْتُ أَسْمَعُ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ كُنْتُ وَأَبُوْ بَكْرٍ وَعُمَرُ وَفَعَلْتُ وَأَبُوْ بَكْرٍ وَعُمَرُ وَانْطَلَقْتُ وَأَبُوْ بَكْرٍ وَعُمَرُ فَإِنْ كُنْتُ لَارْجُوْ أَنْ يَجْعَلَكَ اللهُ مَعَهُمَا فَالْتَفَتُّ فَإِذَا هُوَ عَلِيُّ بْنُ أَبِيْ طَالِبٍ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমিও ঐ দলের সঙ্গে দোয়ায় রত ছিলাম, যারা উমর ইবনুল খাত্তাবের জন্য দোয়া করেছিল। তখন তাঁর লাশটি খাটের উপর রাখা ছিল। এমন সময় এক লোক হঠাৎ আমার পিছন দিক হতে তার কনুই আমার কাঁধের উপর রেখে উমর (রাঃ)-কে লক্ষ্য করে বলল, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আমি অবশ্য এ আশা পোষণ করি যে, আল্লাহ আপনাকে আপনার উভয় সঙ্গীর সঙ্গেই রাখবেন।কেননা, আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে অনেক বার বলতে শুনেছি, আমি, আবু বকর ও উমর এক সঙ্গে ছিলাম, আমি, আবু বকর ও উমর এ কাজ করেছি। আমি, আবু বকর ও উমর চলেছি। আমি এ আশাই পোষণ করি যে, আল্লাহ তা’আলা আপনাকে তাদের দুজনের সাথেই রাখবেন। আমি পেছনে চেয়ে দেখলাম, তিনি 'আলী ইবনু আবু তালিব (রাঃ)।
