৬২/৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৬৮৬ - সাহাবীগণের মর্যাদা
সহীহ বুখারী : ৩৬৮৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৬৮৬
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَزِيْدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيْدُ بْنُ أَبِيْ عَرُوْبَةَ ح و قَالَ لِيْ خَلِيْفَةُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ وَكَهْمَسُ بْنُ الْمِنْهَالِ قَالَا حَدَّثَنَا سَعِيْدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ صَعِدَ النَّبِيُّ ﷺ إِلَى أُحُدٍ وَمَعَهُ أَبُوْ بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَضَرَبَهُ بِرِجْلِهِ قَالَ اثْبُتْ أُحُدُ فَمَا عَلَيْكَ إِلَّا نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيْدَانِ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ) উহুদ পাহাড়ের উপর আরোহণ করলেন। তাঁর সঙ্গে ছিলেন আবূ বাক্র, ‘উমর ও ‘উসমান (রাঃ)। তাঁদেরকে নিয়ে পাহাড়টি দুলে উঠল। আল্লাহ্র রাসূল (ﷺ) পাহাড়কে পায়ে আঘাত করে বললেন, হে উহুদ, থামো। তোমার উপর নবী, সিদ্দীক ও দু’জন শহীদ ছাড়া অন্য কেউ নেই।
