৬২/১২. অধ্যায়ঃ
আল্লাহর রসূল (ﷺ)-এর নিকটাত্মীয়দের মর্যাদা এবং ফাতিমা (রাঃ) বিনতে নবী (ﷺ)-এর মর্যাদা।
وَقَالَ النَّبِيُّ ﷺ فَاطِمَةُ سَيِّدَةُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِনবী (ﷺ) বলেছেন, ফাতিমা (রা.) জান্নাতী নারীগণের নেত্রী।"
সহিহ বুখারী : ৩৭১১
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭১১
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِيْ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلَام أَرْسَلَتْ إِلَى أَبِيْ بَكْرٍ تَسْأَلُهُ مِيْرَاثَهَا مِنْ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيْمَا أَفَاءَ اللهُ عَلَى رَسُوْلِهِ تَطْلُبُ صَدَقَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِيْ بِالْمَدِيْنَةِ وَفَدَكٍ وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু বকর (রাঃ)-এর নিকট ফাতিমা (রাঃ) নবী (ﷺ) হতে তাঁর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অংশ দাবী করলেন যা আল্লাহ তাঁকে বিনাযুদ্ধে দান করেছিলেন, যা তিনি সদকা স্বরূপ মদিনা, 'ফাদাক' রেখে গিয়েছিলেন এবং খায়বারের এক-পঞ্চমাংশ হতে যে অবশিষ্ট ছিল তাও।
