৬২/১৩. অধ্যায়ঃ
যুবায়র ইবনু আওয়াম (রাঃ) এর মর্যাদা।
وَقَالَ ابْنُ عَبَّاسٍ هُوَ حَوَارِيُّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسُمِّيَ الْحَوَارِيُّونَ لِبَيَاضِ ثِيَابِهِمْইবন ‘আব্বাস (রা.) বলেন, তিনি নবী (ﷺ)-এর হাওয়ারী ছিলেন। কাপড় সাদা হবার কারণে হাওয়ারীদের এ নাম হয়েছে।"
সহিহ বুখারী : ৩৭১৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭১৭
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيْهِ قَالَ أَخْبَرَنِيْ مَرْوَانُ بْنُ الْحَكَمِ قَالَ أَصَابَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رُعَافٌ شَدِيْدٌ سَنَةَ الرُّعَافِ حَتَّى حَبَسَهُ عَنْ الْحَجِّ وَأَوْصَى فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ مِنْ قُرَيْشٍ قَالَ اسْتَخْلِفْ قَالَ وَقَالُوْهُ قَالَ نَعَمْ قَالَ وَمَنْ فَسَكَتَ فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ آخَرُ أَحْسِبُهُ الْحَارِثَ فَقَالَ اسْتَخْلِفْ فَقَالَ عُثْمَانُ وَقَالُوْا فَقَالَ نَعَمْ قَالَ وَمَنْ هُوَ فَسَكَتَ قَالَ فَلَعَلَّهُمْ قَالُوْا الزُّبَيْرَ قَالَ نَعَمْ قَالَ أَمَا وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ إِنَّهُ لَخَيْرُهُمْ مَا عَلِمْتُ وَإِنْ كَانَ لَاحَبَّهُمْ إِلَى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم
মারওয়ান ইব্নু হাকাম (রহঃ) হতে বর্ণিতঃ
উসমান (রাঃ) কঠিন নাকের পীড়ায় আক্রান্ত হলেন, যে সনকে নাকের পীড়ার সন বলা হয়। এ কারণে তিনি ঐ বছর হজ্জ পালন করতে পারলেন না এবং ওসিয়ত করলেন। ঐ সময় কুরাইশের এক লোক তাঁর কাছে এসে বলল, আপনি কাউকে আপনার খলীফা মনোনীত করুন। উসমান (রাঃ) জিজ্ঞেস করলেন, জনগণ কি এ কথা বলেছে? সে বলল, হ্যাঁ। উসমান (রাঃ) বললেন, বলো কাকে? রাবী বলেন, তখন সে ব্যক্তি চুপ করে গেল।অতঃপর অপর এক লোক আসল, (রাবী বলেন) আমার ধারণা সে হারিস (রাঃ) (ইবনু হাকাম মারওয়ানের ভাই) ছিল। সেও বলল, আপনি খলীফা মনোনীত করুন। উসমান (রাঃ) জিজ্ঞেস করলেন, জনগণ কি চায়? সে বলল, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন কাকে? রাবী বলেন, সে চুপ করে গেল। উসমান (রাঃ) বললেন, সম্ভবত তারা যুবাইর (রাঃ)-এর নাম প্রস্তাব করেছেন। সে বলল, হ্যাঁ। উসমান (রাঃ) বললেন, ঐ সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, আমার জানা মতে তিনিই সবচেয়ে উত্তম ব্যক্তি এবং নবী (ﷺ)-এর সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন।
