৬২/১৮. অধ্যায়ঃ
উসামা ইবনু যায়দ (রাঃ)-এর উল্লেখ।
সহিহ বুখারী : ৩৭৩৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭৩৫
حَدَّثَنَا مُوْسَى بْنُ إِسْمَاعِيْلَ حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ سَمِعْتُ أَبِيْ حَدَّثَنَا أَبُوْ عُثْمَانَ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُمَا حَدَّثَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَأْخُذُهُ وَالْحَسَنَ فَيَقُوْلُ اللَّهُمَّ أَحِبَّهُمَا فَإِنِّيْ أُحِبُّهُمَا
উসামা ইব্নু যায়দ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বর্ণনা করেন, নবী (ﷺ) তাঁকে এবং হাসান (রাঃ)-কে একসঙ্গে তুলে নিতেন এবং বলতেন, “হে আল্লাহ! তুমি এদেরকে ভালোবাস। কেননা আমিও এদেরকে ভালোবাসি।”
