৬২/২৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৭৫০ - সাহাবীগণের মর্যাদা
হাসান ও হুসাইন (রাঃ)-এর মর্যাদা।
قَالَ نَافِعُ بْنُ جُبَيْرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَانَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَনাফি ইবন জুবাইর (রহঃ) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) হাসান (রাঃ)-কে আলিঙ্গন করেছেন।"
সহীহ বুখারী : ৩৭৫০
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৭৫০
حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللهِ قَالَ أَخْبَرَنِيْ عُمَرُ بْنُ سَعِيْدِ بْنِ أَبِيْ حُسَيْنٍ عَنْ ابْنِ أَبِيْ مُلَيْكَةَ عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ قَالَ رَأَيْتُ أَبَا بَكْرٍ وَحَمَلَ الْحَسَنَ وَهُوَ يَقُوْلُ بِأَبِيْ شَبِيْهٌ بِالنَّبِيِّ لَيْسَ شَبِيْهٌ بِعَلِيٍّ وَعَلِيٌّ يَضْحَكُ
‘উকবাহ ইবনুল হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবূ বকর (রাঃ)-কে দেখলাম, তিনি হাসান (রাঃ)-কে কোলে তুললেন এবং বলতে লাগলেন, এ-ত নবী (ﷺ)-এর সদৃশ, ‘আলী (রাঃ)-এর সদৃশ নয়। তখন ‘আলী (রাঃ) হাসছিলেন।
