৬৩/৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৭৮৬ - আনসারগণের মর্যাদা
আনসারদের লক্ষ্য করে নবী (ﷺ)-এর উক্তিঃ মানুষের মাঝে তোমরা আমার কাছে সবচেয়ে প্রিয়।
সহীহ বুখারী : ৩৭৮৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৭৮৬
حَدَّثَنَا يَعْقُوْبُ بْنُ إِبْرَاهِيْمَ بْنِ كَثِيْرٍ حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ أَخْبَرَنِيْ هِشَامُ بْنُ زَيْدٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ جَاءَتْ امْرَأَةٌ مِنْ الأَنْصَارِ إِلَى رَسُوْلِ اللهِ ﷺ وَمَعَهَا صَبِيٌّ لَهَا فَكَلَّمَهَا رَسُوْلُ اللهِ ﷺ فَقَالَ وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ إِنَّكُمْ أَحَبُّ النَّاسِ إِلَيَّ مَرَّتَيْنِ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একজন আনসারী মহিলা তার শিশুসহ রাসূলুল্লাহ্ (ﷺ) - এর নিকট হাজির হলেন। রাসূলুল্লাহ (ﷺ) তার সঙ্গে কথা বললেন এবং বললেন, ঐ আল্লাহ্র কসম যাঁর হাতে আমার প্রাণ, লোকদের মধ্যে তোমরাই আমার সবচেয়ে প্রিয়জন। কথাটি তিনি দু’বার বললেন।
