৮/২২. অধ্যায়ঃ
বিছানায় সালাত আদায়।
وَصَلَّى أَنَسٌ عَلَى فِرَاشِهِ وَقَالَ أَنَسٌ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ ﷺ فَيَسْجُدُ أَحَدُنَا عَلَى ثَوْبِهِ.আনাস ইবন মালিক (রা.) নিজের বিছানায় সালাত আদায় করতেন। আনাস (রা.) বলেন: আমরা নবী (ﷺ)-এর সাথে সালাত আদায় করতাম। আমাদের কেউ কেউ নিজ কাপড়ের উপর সিজদা করত।"
সহিহ বুখারী : ৩৮৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৮৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَهْىَ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ، اعْتِرَاضَ الْجَنَازَةِ.
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
উরওয়া (রাঃ)-কে বলেন যে, আল্লাহর রাসূল (ﷺ) সালাত আদায় করতেন আর আয়িশা (রাঃ) আল্লাহর রসূল (ﷺ) ও তাঁর কিবলার মধ্যে পারিবারিক বিছানার উপর জানাজার মত আড়াআড়িভাবে শুয়ে থাকতেন।
আধুনিক প্রকাশনীঃ ৩৭০, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৬
