৬৩/২৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৮৩৬ - আনসারগণের মর্যাদা
জাহিলিয়্যাতের যুগ।
সহীহ বুখারী : ৩৮৩৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৮৩৬
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا إِسْمَاعِيْلُ بْنُ جَعْفَرٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ دِيْنَارٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ ﷺ قَالَ أَلَا مَنْ كَانَ حَالِفًا فَلَا يَحْلِفْ إِلَّا بِاللهِ فَكَانَتْ قُرَيْشٌ تَحْلِفُ بِآبَائِهَا فَقَالَ لَا تَحْلِفُوْا بِآبَائِكُمْ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইব্নু ‘উমর (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত, তিনি বলেন, সাবধান! যদি তোমাদের কসম করতে হয় তাহলে আল্লাহ্ ছাড়া অন্য কারো নামে কসম করো না। লোকজন তাদের বাপ-দাদার নামে কসম করত। তিনি বললেন, সাবধান! বাপ-দাদার নামে কসম করো না।
