৬৩/৩৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৮৬৭ - আনসারগণের মর্যাদা
উমর ইবনু খাত্তাব (রাঃ)-এর ইসলাম গ্রহণ।
সহীহ বুখারী : ৩৮৬৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৮৬৭
حَدَّثَنِيْ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا إِسْمَاعِيْلُ حَدَّثَنَا قَيْسٌ قَالَ سَمِعْتُ سَعِيْدَ بْنَ زَيْدٍ يَقُوْلُ لِلْقَوْمِ لَوْ رَأَيْتُنِيْ مُوْثِقِيْ عُمَرُ عَلَى الْإِسْلَامِ أَنَا وَأُخْتُهُ وَمَا أَسْلَمَ وَلَوْ أَنَّ أُحُدًا انْقَضَّ لِمَا صَنَعْتُمْ بِعُثْمَانَ لَكَانَ مَحْقُوقًا أَنْ يَنْقَضَّ
সা'ঈদ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
কাইস (রহঃ) বলেন, আমি সা’ঈদ ইব্নু যায়দ (রাঃ) - কে তাঁর গোত্রকে লক্ষ্য করে একথা বলতে শুনেছি যে, আমি দেখেছি ‘উমর (রাঃ) আমাকে এবং তাঁর বোন ফাতিমাকে ইসলাম গ্রহণ করার কারণে বেঁধে রেখেছেন। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। তোমরা ‘উসমান (রাঃ) - এর সাথে যে অসদাচারণ করেছ তাঁর কারণে যদি উহুদ পাহাড় বিদীর্ণ হয় তবে তা হওয়াটাই স্বাভাবিক।
