৬৩/৩৮. অধ্যায়ঃ
নাজাশীর মৃত্যু।
সহিহ বুখারী : ৩৮৮০
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৮৮০
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا يَعْقُوْبُ بْنُ إِبْرَاهِيْمَ حَدَّثَنَا أَبِيْ عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِيْ أَبُوْ سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَابْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم نَعَى لَهُمْ النَّجَاشِيَّ صَاحِبَ الْحَبَشَةِ فِي الْيَوْمِ الَّذِيْ مَاتَ فِيْهِ وَقَالَ اسْتَغْفِرُوْا لِأَخِيكُمْ
আবদুর রহমান ও ইব্নুল মুসাইয়াব (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ও ইবনুল মুসাইয়্যাব (রহঃ) বলেন, আবু হুরায়রা (রাঃ) তাঁদেরকে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) সাহাবীদেরকে হাবশার বাদশাহ নাজ্জাশীর মৃত্যু খবর সেদিন শুনালেন, যেদিন তিনি মারা গিয়েছিলেন এবং বলেছিলেন, তোমরা তোমাদের (দ্বীনী) ভাইয়ের জন্য মাগফিরাত চাও।
