৬৩/৪৪. অধ্যায়ঃ
আয়িশা (রাঃ)-এর সঙ্গে নবী (ﷺ)-এর বিবাহ, তাঁর মদীনা উপস্থিতি এবং আয়িশা (রাঃ)-এর সঙ্গে তাঁর বাসর।
সহিহ বুখারী : ৩৮৯৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৮৯৫
حَدَّثَنَا مُعَلًّى حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا أُرِيْتُكِ فِي الْمَنَامِ مَرَّتَيْنِ أَرَى أَنَّكِ فِيْ سَرَقَةٍ مِنْ حَرِيْرٍ وَيَقُوْلُ هَذِهِ امْرَأَتُكَ فَأَكْشِفُ فَإِذَا هِيَ أَنْتِ فَأَقُوْلُ إِنْ يَكُ هَذَا مِنْ عِنْدِ اللهِ يُمْضِهِ>
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁকে বলেন, দুবার তোমাকে আমার স্বপ্নে দেখানো হয়েছে। আমি দেখলাম, তুমি একটি রেশমী কাপড়ে আবৃত এবং বলা হচ্ছে ইনি আপনার স্ত্রী, আমি তার ঘোমটা সরিয়ে দেখলাম, সে তুমিই। তখন আমি বললাম, যদি তা আল্লাহর পক্ষ হতে হয়ে থাকে, তবে তিনি তা বাস্তবায়িত করবেন।
