৬৩/৪৬. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর সাহাবীবর্গের মদীনা উপস্থিতি
সহিহ বুখারী : ৩৯৩১
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৯৩১
حَدَّثَنِيْ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ دَخَلَ عَلَيْهَا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحًى وَعِنْدَهَا قَيْنَتَانِ تُغَنِّيَانِ بِمَا تَقَاذَفَتْ الأَنْصَارُ يَوْمَ بُعَاثٍ فَقَالَ أَبُوْ بَكْرٍ مِزْمَارُ الشَّيْطَانِ مَرَّتَيْنِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيْدًا وَإِنَّ عِيْدَنَا هَذَا الْيَوْمُ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু বকর (রাঃ) ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিনে তাঁকে দেখতে এলেন। তখন নবী (ﷺ) আয়েশা (রাঃ)-এর বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় দুজন অল্প বয়স্কা বালিকা এ কবিতাটি উচ্চস্বরে আবৃত্তি করছিল যা আনসারগণ বু‘আস যুদ্ধে আবৃত্তি করেছিল। তখন আবু বকর (রাঃ) দুবার বললেন, এ হল শয়তানের ঢোল। নবী (ﷺ) বললেন, হে আবু বকর, ওদেরকে ছেড়ে দাও। প্রত্যেক সম্প্রদায়েরই ঈদ আছে আর আজ হল আমাদের ঈদের দিন।
