৬৩/৫০. অধ্যায়ঃ
নবী (ﷺ) কিভাবে তাঁর সাহাবীদের ভিতর ভ্রাতৃত্ব বন্ধন মজবুত করলেন।
وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ آخَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ وَقَالَ أَبُو جُحَيْفَةَ آخَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ وَأَبِي الدَّرْدَاءِ‘আবদুর রহমান ইবন ‘আউফ (রা.) বলেন, আমরা যখন মদীনায় এলাম তখন আমার ও সা‘দ ইবন রাবী‘র মধ্যে নবী (ﷺ) ভ্রাতৃত্ব বন্ধন জুড়ে দেন এবং আবূ জুহাইফা (রা.) বলেন, সালমান ও আবূ দারদা (রা.)-এর মধ্যে নবী (ﷺ) ভ্রাতৃত্ব বন্ধন জুড়ে দিয়েছিলেন।"
সহিহ বুখারী : ৩৯৩৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৯৩৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوْسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ الْمَدِيْنَةَ فَآخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيْعِ الأَنْصَارِيِّ فَعَرَضَ عَلَيْهِ أَنْ يُنَاصِفَهُ أَهْلَهُ وَمَالَهُ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بَارَكَ اللهُ لَكَ فِيْ أَهْلِكَ وَمَالِكَ دُلَّنِيْ عَلَى السُّوقِ فَرَبِحَ شَيْئًا مِنْ أَقِطٍ وَسَمْنٍ فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْدَ أَيَّامٍ وَعَلَيْهِ وَضَرٌ مِنْ صُفْرَةٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَهْيَمْ يَا عَبْدَ الرَّحْمَنِ قَالَ يَا رَسُوْلَ اللهِ تَزَوَّجْتُ امْرَأَةً مِنْ الأَنْصَارِ قَالَ فَمَا سُقْتَ فِيْهَا فَقَالَ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) যখন মদীনায় আসলেন, তখন নবী (ﷺ) তাঁর ও সা’দ ইবন রবী আনসারী (রাঃ)-এর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন জুড়ে দিলেন। সা’দ (রাঃ) তার সম্পদ ভাগ করে অর্ধেক সম্পদ এবং দুজন স্ত্রীর যে কোন একজন নিয়ে যাওয়ার জন্য আবদুর রহমানকে অনুরোধ করলেন। তিনি উত্তরে বললেন, আল্লাহ আপনার পরিবারবর্গ ও ধন-সম্পদে বরকত দান করুন। আমাকে এখানকার বাজারের রাস্তাটি দেখিয়ে দিন। তিনি মুনাফা হিসেবে কিছু ঘি ও পনির লাভ করলেন। কিছুদিন পরে নবী (ﷺ)-এর সঙ্গে তার দেখা হল। তিনি (ﷺ) তখন তার গায়ে ও কাপড়ে হলুদ রং-এর চিহ্ন দেখতে পেয়ে বললেন, হে আবদুর রহমান, ব্যাপার কি! তিনি বললেন, আমি একজন আনসারী মহিলাকে বিয়ে করেছি। নবী (ﷺ) জিজ্ঞেস করলেন, তাকে কি পরিমাণ মহর দিয়েছ? তিনি বললেন, তাকে খেজুর বিচির ওজন পরিমাণ সোনা দিয়েছি। তখন নবী (ﷺ) বললেন, একটি ছাগল দিয়েও হলেও ওয়ালীমা করে নাও।
