৬৩/৫২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৯৪১ - আনসারগণের মর্যাদা
নবী (ﷺ)-এর মদীনায় আগমনে তাঁর নিকট ইয়াহুদীদের উপস্থিতি।
هَاذُوا صَارُوا يَهُودًا وَأَمَّا قَوْلُهُ هُدْنَا تُبْنَا هَائِدٌ تَائِبٌهَاذُوا অর্থ ইয়াহূদী হয়ে গেছে। هُدْنَا অর্থ আমরা তাওবা করেছি। هَائِدٌ অর্থ তাওবাকারী।"
সহীহ বুখারী : ৩৯৪১
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৯৪১
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيْمَ حَدَّثَنَا قُرَّةُ عَنْ مُحَمَّدٍ عَنْ أَبِيْ هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ لَوْ آمَنَ بِيْ عَشَرَةٌ مِنْ الْيَهُوْدِ لآمَنَ بِي الْيَهُوْدُ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রা (রাঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, যদি আমার উপর দশজন ইয়াহুদী ঈমান আনত তবে গোটা ইয়াহুদী সম্প্রদায়ই ঈমান আনত।
[১] উক্ত হাদীসে দু’প্রকার তাৎপর্য বর্ণনা করা হয়ে থাকে(১) উক্ত হাদীসটি নবী (ﷺ) যে সময়ে বলেন, সে সময় পর্যন্ত যদি দশজন ইয়াহুদী নবী (ﷺ) এর প্রতি ঈমান আনত তবে সমগ্র ইয়াহুদী জাতি ঈমান আনত।(২) উক্ত হাদীসে নবী (ﷺ) বিশেষ দশজন ইয়াহুদী নেতার প্রতি ইঙ্গিত করেন যারা সকলে ঈমান আনলে তাদের প্রভাবে তাদের সম্প্রদায়ের সকলেই ঈমান আনত। কিন্তু বাস্তবে তাদের মধ্য হতে খুব অল্প সংখ্যক ঈমান এনেছিল। তন্মধ্যে প্রসিদ্ধ ও উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেনঃ ‘আবদুল্লাহ ইব্নু সালাম (রাঃ)। (ফাতহুল বারী ৭ম খণ্ড ৩৫০ পৃষ্ঠা)
