৬৪/৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৯৫৭ - মাগাজি
বদর যুদ্ধে যোগদানকারীর সংখ্যা
সহীহ বুখারী : ৩৯৫৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৯৫৭
عَمْرُوْ بْنُ خَالِدٍ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُوْ إِسْحَاقَ قَالَ سَمِعْتُ الْبَرَاءَ يَقُوْلُ حَدَّثَنِيْ أَصْحَابُ مُحَمَّدٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا أَنَّهُمْ كَانُوْا عِدَّةَ أَصْحَابِ طَالُوْتَ الَّذِيْنَ جَازُوْا مَعَهُ النَّهَرَ بِضْعَةَ عَشَرَ وَثَلَاثَ مِائَةٍ قَالَ الْبَرَاءُ لَا وَاللهِ مَا جَاوَزَ مَعَهُ النَّهَرَ إِلَّا مُؤْمِنٌ
বারা (রাঃ) হতে বর্ণিতঃ
মুহাম্মাদ (ﷺ)-এর যে সব সাহাবী বাদ্রে উপস্থিত ছিলেন তাঁরা আমার কাছে বর্ণনা করেছেন যে, তাঁদের সংখ্যা তালুতের যে সব সঙ্গী নদী পার হয়েছিলেন তাঁদের সমান ছিল। তাঁদের সংখ্যা ছিল তিনশো দশেরও কিছু বেশি। বারা’ (রাঃ) বলেন, আল্লাহ্র কসম, ঈমানদার ব্যতীত আর কেউই তাঁর সঙ্গে নদী পার হতে পারেনি।
