৬৪/৯. অধ্যায়ঃ
বদর যুদ্ধে যোগদানকারীগণের মর্যাদা
সহিহ বুখারী : ৩৯৮২
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৯৮২
عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا أَبُوْ إِسْحَاقَ عَنْ حُمَيْدٍ قَالَ سَمِعْتُ أَنَسًا يَقُوْلُ أُصِيْبَ حَارِثَةُ يَوْمَ بَدْرٍ وَهُوَ غُلَامٌ فَجَاءَتْ أُمُّهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُوْلَ اللهِ قَدْ عَرَفْتَ مَنْزِلَةَ حَارِثَةَ مِنِّيْ فَإِنْ يَكُنْ فِي الْجَنَّةِ أَصْبِرْ وَأَحْتَسِبْ وَإِنْ تَكُ الْأُخْرَى تَرَى مَا أَصْنَعُ فَقَالَ وَيْحَكِ أَوَهَبِلْتِ أَوَجَنَّةٌ وَاحِدَةٌ هِيَ إِنَّهَا جِنَانٌ كَثِيْرَةٌ وَإِنَّهُ فِيْ جَنَّةِ الْفِرْدَوْسِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলতেন, হারিসা (রাঃ) একজন নওজোয়ান লোক ছিলেন। বদর যুদ্ধে তিনি শাহাদাত বরণ করার পর তাঁর আম্মা নবী (ﷺ)-এর নিকট এসে বললেন, “হে আল্লাহর রসূল (ﷺ)! হারিসা আমার কত প্রিয় ছিল আপনি তা অবশ্যই জানেন। সে যদি জান্নাতি হয় তাহলে আমি সবর করব এবং আল্লাহর নিকট সাওয়াবের আশা পোষণ করব। আর যদি ব্যাপার অন্য রকম হয় তাহলে আপনি তো দেখতেই পাবেন, আমি যা করব।” তখন তিনি (ﷺ) বললেন, ‘তোমার কী হল, তুমি কি অজ্ঞান হয়ে গেলে? জান্নাত কি একটি? জান্নাত অনেকগুলো, সে তো জান্নাতুল ফিরদাউসে রয়েছে।’
[২৮০৯] (আধুনিক প্রকাশনীঃ ৩৬৮৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৬৯০)
