৬৪/২৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪০৭৭ - আঘাতের পরও রাসূল صلى الله عليه وسلم-এর আহ্বানে সাড়া
“যারা আল্লাহ ও তাঁর রাসূলের ডাকে সাড়া দিয়েছেন।”
রাসূল صلى الله عليه وسلم-এর আহ্বানে সাড়া: উহুদের পর সাহাবীদের দৃঢ়তা
সহীহ বুখারী : ৪০৭৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৪০৭৭
مُحَمَّدٌ حَدَّثَنَا أَبُوْ مُعَاوِيَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا {اَلَّذِيْنَ اسْتَجَابُوْا لِلهِ وَالرَّسُوْلِ مِنْم بَعْدِ مَآ أَصَابَهُمُ الْقَرْحُ ط لِلَّذِيْنَ أَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيْمٌ ج (172)﴿ قَالَتْ لِعُرْوَةَ يَا ابْنَ أُخْتِيْ كَانَ أَبَوَاكَ مِنْهُمْ الزُّبَيْرُ وَأَبُوْ بَكْرٍ لَمَّا أَصَابَ رَسُوْلَ اللهِ ﷺ مَا أَصَابَ يَوْمَ أُحُدٍ وَانْصَرَفَ عَنْهُ الْمُشْرِكُوْنَ خَافَ أَنْ يَرْجِعُوْا قَالَ مَنْ يَذْهَبُ فِيْ إِثْرِهِمْ فَانْتَدَبَ مِنْهُمْ سَبْعُوْنَ رَجُلًا قَالَ كَانَ فِيْهِمْ أَبُوْ بَكْرٍ وَالزُّبَيْرُ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি উরওয়াহ (রহঃ)-কে বললেন, হে ভাগ্নে জান? “জখম হওয়ার পর যারা আল্লাহ ও তাঁর রাসূলের আহ্বানে সাড়া দিয়েছেন, তাদের মধ্যে যারা সৎকাজ করে এবং তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আছে বিরাট পুরস্কার।” (এ আয়াতটিতে যাদের কথা বলা হয়েছে) তাদের মধ্যে তোমার পিতা যুবায়র (রাঃ) এবং আবূ বকর (রাঃ)-ও ছিলেন। উহূদের দিন রাসূলুল্লাহ (ﷺ) বহু দুঃখ কষ্টে আপতিত হয়েছিলেন। মুশরিকগণ চলে গেলে তিনি আশঙ্কা করলেন যে, তারা আবারও ফিরে আসতে পারে। তিনি বললেন, কে এদের পশ্চাদ্ধাবনের জন্য প্রস্তুত আছে। এতে সত্তরজন সাহাবী সাড়া দিয়ে প্রস্তুত হলেন। ‘উরওয়াহ (রহঃ) বলেন, তাদের মধ্যে আবূ বকর ও যুবায়র (রাঃ) ও ছিলেন
[৩৪] উহূদ যুদ্ধে মুসলিমদের আনুগত্যহীনতা ও শৃংখলা ভঙ্গের জন্য চরম মূল্য দিতে হয়েছিল। এমন এক পর্যায় এসেছিল যে, মুশরিকরা মুসলিমদেরকে ধ্বংস করার সুযোগ পেয়েছিল যা মুশরিকরা কয়েক মনযিল দুরে গিয়ে বুঝতে পারল। পরে তারা এক স্থানে একত্রিত হয়ে পুনরায় মাদীনাহ আক্রমনের পরিকল্পনা করে যদিও তারা পরে তা বাস্তবায়িত করেনি। রাসূলুল্লাহ (ﷺ) এমন আক্রমনের আশংকা করলে উহূদ যুদ্ধের পরদিন সকাল বেলায়ই মুসলিমদেরকে ডেকে কাফিরদের পিছু ধাওয়া করার আহ্বান জানান। অবস্থা ছিল ও অত্যন্ত ভয়াবহ ও সংকটাপন্ন তথাপিও সত্যিকারের মুসলিমগন আল্লাহর রাসূলের এ ডাকে সাড়া দিলেন এবং মাদীনাহ থেকে দশ কিলোমিটার দূরে হামরাউল আসাদ পর্যন্ত পৌছেন। অত্র হাদীসে সে ঘটনারই বর্ণনা এসেছে। [৩৪]।
সহীহ বুখারী হাদিস ৪০৭৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়েশা রাঃ সূরা আলে ইমরানের ১৭২ নম্বর আয়াতের কথা বলেন। তিনি উরওয়াহকে জানান, তাঁর পিতা যুবাইর রাঃ এবং আবু বকর রাঃ সেই লোকদের মধ্যে ছিলেন, যারা আঘাত পাওয়ার পরও আল্লাহ ও রাসূল صلى الله عليه وسلم-এর আহ্বানে সাড়া দিয়েছিলেন। উহুদের দিন রাসূল صلى الله عليه وسلم অনেক কষ্টে পড়েছিলেন। মুশরিকরা চলে গেলে তিনি আশঙ্কা করলেন, তারা আবার ফিরে আসতে পারে। তখন তিনি জিজ্ঞেস করলেন, কে তাদের অনুসরণে যাবে? সত্তরজন সাহাবী প্রস্তুত হলেন। এই হাদিসে আঘাতের পরও দায়িত্ব নেওয়া, নবী صلى الله عليه وسلم-এর ডাকে সাড়া দেওয়া এবং সাহাবীদের দৃঢ়তার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আঘাতের পরও সাহাবীরা রাসূল صلى الله عليه وسلم-এর আহ্বানে সাড়া দিয়েছেন।
- আবু বকর রাঃ ও যুবাইর রাঃ সেই সত্তরজনের মধ্যে ছিলেন।
- নবী صلى الله عليه وسلم শত্রুদের ফিরে আসার আশঙ্কায় সতর্ক ব্যবস্থা নেন।
- কষ্টের পরও দায়িত্ব নেওয়া সাহাবীদের বড় গুণ।
