৬৪/২৭. অধ্যায়ঃ
যে সব মুসলিম উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের অন্তর্ভুক্ত ছিলেন
مِنْهُمْ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ وَالْيَمَانُ وَأَنَسُ بْنُ النَّضْرِ وَمُصْعَبُ بْنُ عُمَيْرٍ.হামযা ইবন ‘আবদুল মুত্তালিব, (হুযাইফার পিতা) ইয়ামান, আনাস ইবন নাসর এবং মুস‘আব ইবন ‘উমায়ের (রা.)।"
সহিহ বুখারী : ৪০৮০
সহিহ বুখারীহাদিস নম্বর ৪০৮০
وَقَالَ أَبُو الْوَلِيْدِ عَنْ شُعْبَةَ عَنْ ابْنِ الْمُنْكَدِرِ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ قَالَ لَمَّا قُتِلَ أَبِيْ جَعَلْتُ أَبْكِيْ وَأَكْشِفُ الثَّوْبَ عَنْ وَجْهِهِ فَجَعَلَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَنْهَوْنِيْ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم لَمْ يَنْهَ وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَا تَبْكِيْهِ أَوْ مَا تَبْكِيْهِ مَا زَالَتِ الْمَلَائِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رُفِعَ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমার পিতা শহীদ হলে আমি কাঁদতে লাগলাম এবং তাঁর চেহারা থেকে কাপড় সরিয়ে দিচ্ছিলাম। তখন নবী (ﷺ)-এর সাহাবীরা আমাকে নিষেধ করছিলেন। তবে নবী (ﷺ) নিষেধ করেননি। নবী (ﷺ) বললেন, তার জন্য কাঁদছ! অথচ জানাযা না উঠানো পর্যন্ত ফেরেশতাগণ তাঁদের ডানা দিয়ে তার উপর ছায়া করে রেখেছিল।
[১২৪৪] (আধুনিক প্রকাশনীঃ ৩৭৭৪.ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৭৭)
