৬৪/২৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪০৮৮ - বি’রে মাউনা ও ফজরের কুনুত

রাজী, রিল, যাকওয়া, বিয়রে মাউনার যুদ্ধ এবং আযাল, কারাহ, আসিম ইবনু সাবিত, খুবাইব (রাঃ) ও তার সঙ্গীদের ঘটনা

قَالَ ابْنُ إِسْحَاقَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ عُمَرَ أَنَّهَا بَعْدَ أُحُدٍ.ইবন ইসহাক (রহঃ) বলেন, আসিম ইবন ‘উমার (রহঃ) বর্ণনা করেছেন যে, রাজীর যুদ্ধ হয়েছিল উহুদের পর।"

বি’রে মাউনা ও ফজরের কুনুত: সত্তর ক্বারীর শাহাদাতের হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ৪০৮৮

أَبُوْ مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيْزِ عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ بَعَثَ النَّبِيُّ ﷺ سَبْعِيْنَ رَجُلًا لِحَاجَةٍ يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ فَعَرَضَ لَهُمْ حَيَّانِ مِنْ بَنِيْ سُلَيْمٍ رِعْلٌ وَذَكْوَانُ عِنْدَ بِئْرٍ يُقَالُ لَهَا بِئْرُ مَعُوْنَةَ فَقَالَ الْقَوْمُ وَاللهِ مَا إِيَّاكُمْ أَرَدْنَا إِنَّمَا نَحْنُ مُجْتَازُوْنَ فِيْ حَاجَةٍ لِلنَّبِيِّ فَقَتَلُوْهُمْ فَدَعَا النَّبِيُّ ﷺ عَلَيْهِمْ شَهْرًا فِيْ صَلَاةِ الْغَدَاةِ وَذَلِكَ بَدْءُ الْقُنُوْتِ وَمَا كُنَّا نَقْنُتُقَالَ عَبْدُ الْعَزِيْزِ وَسَأَلَ رَجُلٌ أَنَسًا عَنِ الْقُنُوْتِ أَبَعْدَ الرُّكُوْعِ أَوْ عِنْدَ فَرَاغٍ مِنَ الْقِرَاءَةِ قَالَ لَا بَلْ عِنْدَ فَرَاغٍ مِنَ الْقِرَاءَةِ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) কোন এক প্রয়োজনে সত্তরজন সাহাবীকে পাঠালেন, যাদের ক্বারী বলা হত। বানী সুলায়ম গোত্রের দুটি শাখা-রিল ও যাকওয়ান বি’রে মাউনা নামক একটি কূপের নিকট তাদেরকে আক্রমণ করলে তাঁরা বললেন, আল্লাহর কসম! আমরা তোমাদের সঙ্গে লড়াই করার উদ্দেশে আসিনি। আমরা তো কেবল নবী (ﷺ) এর নির্দেশিত একটি কাজের জন্য এ পথ দিয়ে যাচ্ছি। তখন তারা তাদেরকে হত্যা করে ফেলল। তাই নবী (ﷺ) এক মাস পর্যন্ত ফজরের সালাতে তাদের জন্য বদদোয়া করলেন। এভাবেই কুনূত পড়া শুরু হয়। এর পূর্বে আমরা কুনূত পড়িনি।‘আবদুল ‘আযীয (রহঃ) বলেন, এক ব্যক্তি আনাস (রাঃ) কে জিজ্ঞেস করলেন, কুনূত কি রুকূর পর পড়তে হবে, না কিরাআত শেষ করে পড়তে হবে? উত্তরে তিনি বললেন, না বরং কিরাআত শেষ করে পড়তে হবে।

সহীহ বুখারী হাদিস ৪০৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, নবী (صلى الله عليه وسلم) এক প্রয়োজনে সত্তরজন সাহাবীকে পাঠিয়েছিলেন। তাঁদের ক্বারী বলা হতো। বি’রে মাউনা নামক কূপের কাছে রিল ও যাকওয়ান তাঁদের আক্রমণ করে। সাহাবীরা বলেছিলেন, তারা যুদ্ধ করতে আসেননি; তারা নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশিত কাজে যাচ্ছিলেন। তবুও তাঁদের হত্যা করা হয়। এই ঘটনার পর নবী (صلى الله عليه وسلم) এক মাস ফজরের সালাতে তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। বর্ণনায় বলা হয়েছে, এভাবেই কুনুত পড়া শুরু হয়। শেষে কুনুত পড়ার সময় নিয়ে প্রশ্নের উত্তরও আছে: আনাস (রাঃ) বলেছেন, কিরাআত শেষ করে পড়তে হবে। তাই এই হাদিস বি’রে মাউনা, ফজরের কুনুত এবং সত্তর ক্বারীর শাহাদাতের সঙ্গে সম্পর্কিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সত্তরজন ক্বারী সাহাবী নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশিত কাজে বের হয়েছিলেন।
  • তাঁদের কথা সত্ত্বেও আক্রমণকারীরা তাঁদের হত্যা করে।
  • নবী (صلى الله عليه وسلم) এক মাস ফজরের সালাতে বদদোয়া করেছেন।
  • এই বর্ণনায় কুনুতের সূচনার কথা উল্লেখ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন