৬৪/৩৬. অধ্যায়ঃ
হুদাইবিয়ার যুদ্ধ।
وَقَوْلُ اللَّهِ تَعَالَى ﴾لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ﴿.মহান আল্লাহর বাণী: মুমিনগণ যখন গাছের তলে আপনার নিকট বাই‘আত গ্রহণ করল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন ........। (সূরা ফাতহ ৪৮/১৮)"
সহিহ বুখারী : ৪১৪৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৪১৪৯
سَعِيْدُ بْنُ الرَّبِيْعِ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ عَنْ يَحْيَى عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِيْ قَتَادَةَ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ قَالَ انْطَلَقْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَامَ الْحُدَيْبِيَةِ فَأَحْرَمَ أَصْحَابُهُ وَلَمْ أُحْرِمْ.
আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
হুদায়বিয়া'র বছর বছর আমরা নবী (ﷺ) এর সঙ্গে রওয়ানা করেছিলাম। তখন তাঁর সাহাবিগণ ইহরাম বেঁধেছিলেন কিন্তু আমি ইহরাম বাঁধিনি।
[১৮২১] (আধুনিক প্রকাশনীঃ ৩৮৩৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৪০)
