৬৪/৪০. অধ্যায়ঃ
খাইবারবাসীদের জন্য নবী (ﷺ) কর্তৃক প্রশাসক নিয়োগ
সহিহ বুখারী : ৪২৪৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪২৪৬
وَقَالَ عَبْدُ الْعَزِيْزِ بْنُ مُحَمَّدٍ عَنْ عَبْدِ الْمَجِيْدِ عَنْ سَعِيْدٍ أَنَّ أَبَا سَعِيْدٍ وَأَبَا هُرَيْرَةَ حَدَّثَاهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ أَخَا بَنِيْ عَدِيٍّ مِنَ الْأَنْصَارِ إِلَى خَيْبَرَ فَأَمَّرَهُ عَلَيْهَاوَعَنْ عَبْدِ الْمَجِيْدِ عَنْ أَبِيْ صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِيْ هُرَيْرَةَ وَأَبِيْ سَعِيْدٍ مِثْلَهُ.
সা‘ঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
আবু সাঈদ ও আবু হুরায়রা (রাঃ) তাঁকে বললেন, নবী (ﷺ) আনসারদের বনি আদি গোত্রের এক ব্যক্তিকে খাইবার পাঠিয়েছিলেন এবং তাঁকে সেখানকার অধিবাসীদের প্রশাসক নিযুক্ত করেছিলেন। অন্য সনদে আবদুল মাজিদ-আবু সালিহ সাম্মান (রহঃ)-আবু হুরায়রা ও আবু সাঈদ (রাঃ) থেকে এভাবেই বর্ণনা করেছেন।
[২২০১, ২২০২] (আধুনিক প্রকাশনীঃ ৩৯১৬, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯২০)
