৬৪/৪৯. অধ্যায়ঃ

মাক্কা বিজয়ের দিনে নবী (ﷺ) কোথায় ঝাণ্ডা স্থাপন করেছিলেন

সহিহ বুখারীহাদিস নম্বর ৪২৮৩

ثُمَّ قَالَ لَا يَرِثُ الْمُؤْمِنُ الْكَافِرَ وَلَا يَرِثُ الْكَافِرُ الْمُؤْمِنَ قِيْلَ لِلزُّهْرِيِّ وَمَنْ وَرِثَ أَبَا طَالِبٍ قَالَ وَرِثَهُ عَقِيْلٌ وَطَالِبٌ قَالَ مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ أَيْنَ تَنْزِلُ غَدًا فِيْ حَجَّتِهِ وَلَمْ يَقُلْ يُوْنُسُ حَجَّتِهِ وَلَا زَمَنَ الْفَتْحِ.>

উসামাহ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

এরপর তিনি বললেন, মুমিন ব্যক্তি কাফিরের ওয়ারিস হয় না, আর কাফিরও মুমিনের ওয়ারিস হয় না। (পরবর্তীকালে) যুহরি (রহঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল যে, আবু তালিবের ওয়ারিস কে হয়েছিল? তিনি বলেছেন, আকীল এবং তালিব তার ওয়ারিস হয়েছিল। মাআমার (রহঃ) যুহরি (রহঃ) থেকে বর্ণনা করেছেন যে, আপনি আগামীকাল কোথায় অবস্থান করবেন কথাটি (উসামা ইবন যায়িদ) রাসূল (ﷺ)-কে তার হজ্জের সফরে জিজ্ঞেস করেছিলেন। কিন্তু ইউনুস (রহঃ) তাঁর হাদীসে মক্কা বিজয়ের সময় বা হজ্জের সফর কোনটিরই উল্লেখ করেননি।

(আধুনিক প্রকাশনীঃ ৩৯৪৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৫১)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন