৮/৫২. অধ্যায়ঃ
আল্লাহর গজবে বিধ্বস্ত ও আযাবের স্থানে সালাত আদায় করা।
وَيُذْكَرُ أَنَّ عَلِيًّا ؓ كَرِهَ الصَّلَاةَ بِخَسْفِ بَابِلَ.উল্লেখ রয়েছে যে, ‘আলী (রা.) ব্যাবিলনের ধ্বংসস্তূপে সালাত আদায় করা মাকরুহ মনে করতেন।"
সহিহ বুখারী : ৪৩২
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩২
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ، وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا
ইব্নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের ঘরেও কিছু সালাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবর বানিয়ে নিও না।
