৮/৫৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৩৪ - কবরের উপর মসজিদ ও ছবি থেকে সতর্কতা

কবরের উপর মসজিদ ও প্রতিচ্ছবি স্থাপন সম্পর্কে হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩৪

حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ سَلَمَةَ، ذَكَرَتْ لِرَسُولِ اللَّهِ ﷺ كَنِيسَةً رَأَتْهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ، فَذَكَرَتْ لَهُ مَا رَأَتْ فِيهَا مِنَ الصُّوَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «أُولَئِكَ قَوْمٌ إِذَا مَاتَ فِيهِمُ الْعَبْدُ الصَّالِحُ ـ أَوِ الرَّجُلُ الصَّالِحُ ـ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ».

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

উম্মু সালামা (রাঃ) আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট তাঁর হাবশায় দেখা মারিয়া নামক একটা গির্জার কথা উল্লেখ করলেন। তিনি সেখানে যে সব প্রতিচ্ছবি দেখেছিলেন, সেগুলোর বর্ণনা দিলেন। তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ এরা এমন সম্প্রদায় যে, এদের মধ্যে কোন সৎ বান্দা অথবা বলেছেন কোন সৎ লোক মারা গেলে তার কবরের উপর তারা মসজিদ বানিয়ে নিত। আর তাতে ঐ সব ব্যক্তির প্রতিচ্ছবি স্থাপন করতো। এরা আল্লাহ্‌র নিকট নিকৃষ্টতম সৃষ্টজীব।

সহীহ বুখারী হাদিস ৪৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মু সালামা (রাঃ) হাবশায় দেখা মারিয়া নামক গির্জার কথা নবী (صلى الله عليه وسلم)-কে বলেন। তিনি সেখানে প্রতিচ্ছবি দেখেছিলেন। নবী (صلى الله عليه وسلم) ব্যাখ্যা করলেন, তাদের মধ্যে কোনো সৎ বান্দা বা সৎ লোক মারা গেলে তারা তার কবরের উপর মসজিদ বানাত এবং সেখানে প্রতিচ্ছবি স্থাপন করত। এরপর তিনি বলেন, তারা আল্লাহর কাছে নিকৃষ্টতম সৃষ্টজীব। এই হাদিসের শিক্ষা খুব স্পষ্ট: সৎ লোকদের সম্মান করতে গিয়ে কবরকে ইবাদতের স্থান বানানো বা ছবি স্থাপন করা বিপজ্জনক ভুল। তাই ইসলামে তাওহীদ রক্ষা, ইবাদতের বিশুদ্ধতা এবং সম্মানের সীমা বজায় রাখা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সৎ ব্যক্তির কবরের উপর মসজিদ বানানো থেকে সতর্ক করা হয়েছে।
  • ধর্মীয় স্থানে প্রতিচ্ছবি স্থাপন বড় ভুলের দিকে নিতে পারে।
  • মানুষের সম্মান কখনো ইবাদতের জায়গা দখল করতে পারে না।
  • তাওহীদ রক্ষায় নবী (صلى الله عليه وسلم) স্পষ্ট সতর্কতা দিয়েছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন