৬৪/৬৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৩৫৯ - নেতৃত্ব নির্বাচন ও ঐক্যের শিক্ষা

জারীর (রাঃ)-এর ইয়ামান গমন

নেতৃত্ব নির্বাচন: পরামর্শ, ঐক্য ও ক্ষমতার সতর্কতা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩৫৯

عَبْدُ اللهِ بْنُ أَبِيْ شَيْبَةَ الْعَبْسِيُّ حَدَّثَنَا ابْنُ إِدْرِيْسَ عَنْ إِسْمَاعِيْلَ بْنِ أَبِيْ خَالِدٍ عَنْ قَيْسٍ عَنْ جَرِيْرٍ قَالَ كُنْتُ بِالْيَمَنِ فَلَقِيْتُ رَجُلَيْنِ مِنْ أَهْلِ الْيَمَنِ ذَا كَلَاعٍ وَذَا عَمْرٍو فَجَعَلْتُ أُحَدِّثُهُمْ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَ لَهُ ذُوْ عَمْرٍو لَئِنْ كَانَ الَّذِيْ تَذْكُرُ مِنْ أَمْرِ صَاحِبِكَ لَقَدْ مَرَّ عَلَى أَجَلِهِ مُنْذُ ثَلَاثٍوَأَقْبَلَا مَعِيْ حَتَّى إِذَا كُنَّا فِيْ بَعْضِ الطَّرِيْقِ رُفِعَ لَنَا رَكْبٌ مِنْ قِبَلِ الْمَدِيْنَةِ فَسَأَلْنَاهُمْ فَقَالُوْا قُبِضَ رَسُوْلُ اللهِ ﷺ وَاسْتُخْلِفَ أَبُوْ بَكْرٍ وَالنَّاسُ صَالِحُوْنَ فَقَالَا أَخْبِرْ صَاحِبَكَ أَنَّا قَدْ جِئْنَا وَلَعَلَّنَا سَنَعُوْدُ إِنْ شَاءَ اللهُ وَرَجَعَا إِلَى الْيَمَنِ فَأَخْبَرْتُ أَبَا بَكْرٍ بِحَدِيْثِهِمْ قَالَ أَفَلَا جِئْتَ بِهِمْ فَلَمَّا كَانَ بَعْدُ قَالَ لِيْ ذُوْ عَمْرٍو يَا جَرِيْرُ إِنَّ بِكَ عَلَيَّ كَرَامَةً وَإِنِّيْ مُخْبِرُكَ خَبَرًا إِنَّكُمْ مَعْشَرَ الْعَرَبِ لَنْ تَزَالُوْا بِخَيْرٍ مَا كُنْتُمْ إِذَا هَلَكَ أَمِيْرٌ تَأَمَّرْتُمْ فِيْ آخَرَ فَإِذَا كَانَتْ بِالسَّيْفِ كَانُوْا مُلُوْكًا يَغْضَبُوْنَ غَضَبَ الْمُلُوْكِ وَيَرْضَوْنَ رِضَا الْمُلُوْكِ.

জারীর (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ইয়ামানে ছিলাম। এ সময়ে একদা যুকালা ও যু'আমর নামে ইয়ামানের দু'ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হল। আমি তাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)- এর হাদীস শোনাতে লাগলাম। (বর্ণনাকারী বলেন) এমন সময়ে যু'আমর জারীর (রাঃ)- কে বললেন, তুমি যা বর্ণনা করছ তা যদি তোমার সাথীরই [নবী (ﷺ)- এর] কথা হয়ে থাকে তা হলে জেনে নাও যে, তিনদিন আগে তিনি ইন্তিকাল করে গেছেন। [৮১] (জারীর বলেন, এ কথা শুনে আমি মদীনার দিকে ছুটলাম) তারা দু'জনেও আমার সঙ্গে সম্মুখের দিকে চললেন।অতঃপর আমরা একটি রাস্তার ধারে পৌঁছলে মদীনার দিক থেকে আসা একদল সওয়ারীর সাক্ষাৎ পেলাম। আমরা তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলল, রাসূলুল্লাহ (ﷺ)- এর ওফাত হয়ে গেছে। মুসলিমদের পরামর্শক্রমে আবূ বাক্‌র (রাঃ) খলীফা নির্বাচিত হয়েছেন। তারপর তারা দু'জন (আমাকে) বলল, (মদিনায়) তোমার সাথী [আবূ বাক্‌র (রাঃ)]- কে বলবে যে, আমরা কিছুদূর পর্যন্ত এসেছিলাম। সম্ভবত আবার আসব ইনশাআল্লাহ, এ কথা বলে তারা দু'জনে ইয়ামানের দিকে ফিরে গেল।এরপর আমি আবূ বাক্‌র (রাঃ)- কে তাদের কথা জানালাম। তিনি বললেন, তাদেরকে তুমি নিয়ে আসলে না কেন? পরে আরেক সময় যু'আমর আমাকে বললেন, হে জারীর! তুমি আমার চেয়ে অধিক সম্মানী। তবুও আমি তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি যে, তোমরা আরব জাতি ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আমীর মারা গেলে অপরজনকে (পরামর্শের ভিত্তিতে) আমীর বানিয়ে নেবে। আর তা যদি তরবারির জোরে ফায়সালা হয় তা হলে তোমাদের আমীরগণ রাজা বাদশাহর মতোই হয়ে যাবে। তারা রাজাদের রাগ করার মতই রাগ করবে। রাজাদের খুশি হওয়ার মতই খুশি হবে।

[৮১] যু'আমর সম্ভবত কারো মুখে পূর্বেই অবগত হয়েছিলেন অথবা এও হতে পারে যে, তিনি জাহেলী যুগে জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন এবং সেই জ্ঞানের ভিত্তিতে এ কথা বলেছিলেন। আল্লাহই ভাল জানেন।

সহীহ বুখারী হাদিস ৪৩৫৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে জারীর (রাঃ)-এর ইয়ামানের একটি ঘটনা এসেছে। তিনি যুকালা ও যু আমর নামে দুই ব্যক্তির সঙ্গে দেখা করেন এবং তাঁদেরকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাদিস শুনাতে থাকেন। যু আমর বলেন, যদি তাঁর বর্ণিত কথা সত্য হয়, তবে নবী (صلى الله عليه وسلم) তিন দিন আগে ইন্তেকাল করেছেন। পরে মদিনার দিক থেকে আসা সওয়ারীদের কাছে খবর নিয়ে জানা যায়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ওফাত হয়েছে এবং আবু বকর (রাঃ) খলিফা হয়েছেন, আর মানুষ ভালো অবস্থায় আছে। পরে যু আমর জারীর (রাঃ)-কে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন—আরবরা কল্যাণে থাকবে যতক্ষণ একজন আমীর মারা গেলে অন্যজনকে আমীর বানাবে। কিন্তু যদি সিদ্ধান্ত তরবারির জোরে হয়, তবে আমীররা রাজাদের মতো হয়ে যাবে। হাদিসটি নেতৃত্ব, পরামর্শ এবং ক্ষমতার অপব্যবহার থেকে সতর্ক থাকার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নেতৃত্বে শূন্যতা হলে পরামর্শের ভিত্তিতে নতুন নেতা নেওয়া কল্যাণকর।
  • তরবারির জোরে ক্ষমতা দখল করলে নেতৃত্বের চরিত্র বদলে যেতে পারে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ওফাতের পর আবু বকর (রাঃ)-এর খিলাফতের খবর এসেছে।
  • ক্ষমতার বিষয়ে সতর্কতা ও সংযম মুসলিম সমাজের জন্য গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন