৬৪/৭১. অধ্যায়ঃ

বানু হানীফার প্রতিনিধি দল এবং সুমামাহ ইবনু উসাল (রাঃ)-এর ঘটনা

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩৭৪

قَالَ ابْنُ عَبَّاسٍ فَسَأَلْتُ عَنْ قَوْلِ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم إِنَّكَ أُرَى الَّذِيْ أُرِيْتُ فِيْهِ مَا أَرَيْتُ فَأَخْبَرَنِيْ أَبُوْ هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ فِيْ يَدَيَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ فَأَهَمَّنِيْ شَأْنُهُمَا فَأُوْحِيَ إِلَيَّ فِي الْمَنَامِ أَنْ انْفُخْهُمَا فَنَفَخْتُهُمَا فَطَارَا فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ بَعْدِيْ أَحَدُهُمَا الْعَنْسِيُّ وَالْآخَرُ مُسَيْلِمَةُ.

ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ)-এর উক্তি “আমি তোমাকে তেমনই দেখতে পাচ্ছি যেমন আমাকে দেখানো হয়েছিল” সম্পর্কে জিজ্ঞেস করলে আবু হুরাইরা (রাঃ) আমাকে জানালেন যে, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একদিন আমি ঘুমাচ্ছিলাম তখন স্বপ্নে দেখলাম, আমার দুই হাতে স্বর্ণের দুটি কঙ্কন। কঙ্কন দুটি আমাকে চিন্তিত করল। তখন ঘুমের মধ্যেই আমার প্রতি ওহী করা হল, কঙ্কন দুটিতে ফুঁ দাও। আমি সে দুটিতে ফুঁ দিলে তা উড়ে গেল। আমি এর ব্যাখ্যা করেছি দুইজন মিথ্যাচারী (নবি) যারা আমার পরে বের হবে। তাদের একজন 'আনসী', অন্যজন মুসাইলামা।

[৩৬২১] (আধুনিক প্রকাশনীঃ ৪০২৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৩১)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন