৬৪/৭২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৩৭৯ - সোনার কঙ্কন ও দুই মিথ্যাচারী নবী

আসওয়াদ আনসীর ঘটনা

দুই সোনার কঙ্কনের স্বপ্ন: আসওয়াদ আনসী ও মুসাইলামার ইঙ্গিত

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩৭৯

قَالَ عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ عَنْ رُؤْيَا رَسُوْلِ اللهِ ﷺ الَّتِيْ ذَكَرَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ ذُكِرَ لِيْ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ بَيْنَا أَنَا نَائِمٌ أُرِيْتُ أَنَّهُ وُضِعَ فِيْ يَدَيَّ سِوَارَانِ مِنْ ذَهَبٍ فَفُظِعْتُهُمَا وَكَرِهْتُهُمَا فَأُذِنَ لِيْ فَنَفَخْتُهُمَا فَطَارَا فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ فَقَالَ عُبَيْدُ اللهِ أَحَدُهُمَا الْعَنْسِيُّ الَّذِيْ قَتَلَهُ فَيْرُوْزُ بِالْيَمَنِ وَالْآخَرُ مُسَيْلِمَةُ الْكَذَّابُ.

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি “আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ)- কে রাসূলুল্লাহ (ﷺ)- এর উল্লেখিত স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি ইবনু 'আব্বাস (রাঃ) বললেন, [আবু হুরায়রা কর্তৃক] আমাকে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি ঘুমাচ্ছিলাম এমতাবস্থায় আমাকে দেখানো হল যে, আমার দু'হাতে দু'টি সোনার কাঁকন রাখা হয়েছে। ও দু'টি আমার কাছে বীভৎস ঠেকল এবং তা অপছন্দ করলাম। আমাকে (ফুঁ দিতে) বলা হলে আমি ও দু'টিকে ফুঁ দিলাম। সে দু'টি উড়ে গেল। আমি এ দু'টির ব্যাখ্যা করলাম যে, দু'টি মিথ্যাচারী (নবী) আবির্ভূত হবে। 'উবাইদুল্লাহ (রহঃ) বলেন, এ দু'জনের একজন হল আসওয়াদ আল'আনসী, যাকে ফাইরুয নামক এক ব্যক্তি ইয়ামানে হত্যা করে আর অপরজন হল মুসাইলামাহ।

সহীহ বুখারী হাদিস ৪৩৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে উবাইদুল্লাহ ইবন আবদুল্লাহ বলেন, তিনি ইবনু আব্বাস রাঃ-কে নবী صلى الله عليه وسلم-এর উল্লেখিত স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করেন। ইবনু আব্বাস রাঃ জানান, তাঁকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ঘুমের মধ্যে দেখেন, তাঁর দুই হাতে দুটি সোনার কঙ্কন রাখা হয়েছে। তিনি সেগুলো অপছন্দ করেন এবং ভয় পান। তাঁকে ফুঁ দিতে বলা হলে তিনি ফুঁ দেন, তখন সেগুলো উড়ে যায়। তিনি এর ব্যাখ্যা করেন, দুইজন মিথ্যাচারী নবী আবির্ভূত হবে। উবাইদুল্লাহ বলেন, তাদের একজন আসওয়াদ আল-আনসী, যাকে ইয়ামানে ফিরোজ হত্যা করেন; আর অন্যজন মুসাইলামা কাযযাব। হাদিসটি দেখায়, নবী صلى الله عليه وسلم আগেই উম্মতকে বড় মিথ্যা দাবির ব্যাপারে সতর্ক করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم-এর স্বপ্নে ভবিষ্যতের সতর্কবার্তা থাকতে পারে।
  • মিথ্যা নবুয়তের দাবি ঈমানের জন্য গুরুতর বিপদ।
  • হাদিসে উল্লেখিত নির্দিষ্ট ব্যক্তিদের নিয়ে সতর্কতা এসেছে।
  • জিজ্ঞেস করে জ্ঞান নেওয়া সাহাবীদের ও তাবেয়ীদের সুন্দর পদ্ধতি ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন