৬৪/৭৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৪১৪ - মাগাজি

বিদায় হাজ্জ

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৪১৪

عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيْدٍ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيْدَ الْخَطْمِيِّ أَنَّ أَبَا أَيُّوْبَ أَخْبَرَهُ أَنَّهُ صَلَّى مَعَ رَسُوْلِ اللهِ ﷺ فِيْ حَجَّةِ الْوَدَاعِ الْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيْعًا.

আবূ আইয়ূব (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে বিদায় হজে (মুযদালিফায়) মাগরিব ও ইশার সালাত এক সঙ্গে আদায় করেছেন।

[৮৫] সফরের অবস্থায় দু ওয়াক্তের সালাত আদায় করলে কসর সহ করতে হবে। মুকীম অবস্থায় বৃষ্টি বাদল, যে কোন শঙ্কা, কিংবা অসুবিধা সৃষ্টিকারী কারণে দু ওয়াক্তের সালাতকে জমা করে আদায় করলে সালাতের রাক'আত সংখ্যা পূর্ণ আদায় করতে হবে। ইবনু ‘আববাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে আট রাক'আত একত্রে (যুহ্‌র ও আসরের) এবং সাত রাক'আত একত্রে (মাগরিব-'ইশার) সালাত আদায় করেছি। (বুখারী পর্ব ১৯: /৩০ হাঃ ১১৭৪, মুসলিম হাঃ, লুলু ওয়াল মারজান হাদীস নং ৪১১)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন