৬৪/৮৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৪৪৯ - মিসওয়াক ও নবী صلى الله عليه وسلم-এর শেষ মুহূর্ত

নবী (ﷺ)-এর রোগ ও তাঁর ওফাত

وَقَوْلُ اللَّهِ تَعَالَى : ﴾إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ. ثُمَّ إِنَّكُ مْ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ﴿.মহান আল্লাহর বাণী: নিশ্চয়ই আপনিও মরণশীল আর তারাও মরণশীল। অতঃপর কিয়ামতের দিনে তোমরা উভয় দলই নিজ নিজ মোকাদ্দমা স্বীয় রবের সামনে পেশ করবে। (সূরা আয-যুমার ৩৯/৩০-৩১)وَقَالَ يُونُسُ عَنِ الزُّهْرِيِّ قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ النَّبِيُّ ﷺ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِي مِنْ ذَلِكَ السَّمِّ."

শেষ মুহূর্তে মিসওয়াক: নবী صلى الله عليه وسلم-এর সুন্নাহ ও রফীকে আ‘লার আকাঙ্ক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৪৪৯

مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا عِيْسَى بْنُ يُوْنُسَ عَنْ عُمَرَ بْنِ سَعِيْدٍ قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِيْ مُلَيْكَةَ أَنَّ أَبَا عَمْرٍو ذَكْوَانَ مَوْلَى عَائِشَةَ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ كَانَتْ تَقُوْلُ إِنَّ مِنْ نِعَمِ اللهِ عَلَيَّ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم تُوُفِّيَ فِيْ بَيْتِيْ وَفِيْ يَوْمِيْ وَبَيْنَ سَحْرِيْ وَنَحْرِيْ وَأَنَّ اللهَ جَمَعَ بَيْنَ رِيْقِيْ وَرِيْقِهِ عِنْدَ مَوْتِهِ دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ وَبِيَدِهِ السِّوَاكُ وَأَنَا مُسْنِدَةٌ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ فَقُلْتُ آخُذُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَتَنَاوَلْتُهُ فَاشْتَدَّ عَلَيْهِ وَقُلْتُ أُلَيِّنُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَلَيَّنْتُهُ فَأَمَرَّهُ وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ أَوْ عُلْبَةٌ يَشُكُّ عُمَرُ فِيْهَا مَاءٌ فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي الْمَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ يَقُوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ ثُمَّ نَصَبَ يَدَهُ فَجَعَلَ يَقُوْلُ فِي الرَّفِيْقِ الْأَعْلَى حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি প্রায়ই বলতেন, আমার প্রতি আল্লাহর এটা নিয়ামত যে, আমার ঘরে, আমার পালার দিনে এবং আমার গণ্ড ও সিনার মাঝে রাসূলুল্লাহ (ﷺ)-এর ইন্তিকাল হয় এবং আল্লাহ তা’আলা তাঁর ইন্তিকালের সময় আমার থুতু তাঁর থুতুর সঙ্গে মিশ্রিত করে দেন। এ সময় আবদুর রহমান

[৮৯০] (আধুনিক প্রকাশনীঃ ৪০৯৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৯৯)[৯৭] 'আয়িশাহ (রাঃ)-এর ভাই।

সহীহ বুখারী হাদিস ৪৪৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো মিসওয়াক, মৃত্যু-যন্ত্রণা ও নবী (صلى الله عليه وسلم)-এর শেষ সময়। আয়িশা (রাঃ) এটিকে আল্লাহর নিয়ামত মনে করতেন যে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর ঘরে, তাঁর পালার দিনে এবং তাঁর বুকের কাছে ইন্তিকাল করেন। হাদিসে আরও আছে, আবদুর রহমান (রাঃ) হাতে মিসওয়াক নিয়ে প্রবেশ করেন। নবী (صلى الله عليه وسلم) সেটির দিকে তাকালে আয়িশা (রাঃ) বুঝতে পারেন, তিনি মিসওয়াক পছন্দ করছেন। তিনি মিসওয়াকটি নিয়ে নরম করে দেন। নবী (صلى الله عليه وسلم) তা দিয়ে দাঁত পরিষ্কার করেন। তাঁর সামনে পানির পাত্র ছিল; তিনি হাতে পানি নিয়ে মুখ মুছছিলেন এবং বলছিলেন, “লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে।” পরে তিনি রফীকে আ‘লার কথা বলতে থাকেন, তারপর তাঁর রূহ কবজ করা হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিসওয়াক নবী صلى الله عليه وسلم-এর প্রিয় আমলের মধ্যে ছিল।
  • মৃত্যুর কষ্ট বাস্তব; নবী صلى الله عليه وسلم নিজেই তা উল্লেখ করেছেন।
  • শেষ সময়েও আল্লাহর দিকে মন থাকা বড় শিক্ষা।
  • প্রিয়জনের সেবা বুঝে-শুনে ও কোমলভাবে করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন