৬৪/৮৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৪৫৪ - আল্লাহ চিরঞ্জীব: আবু বকর রাঃ-এর ঐতিহাসিক বক্তব্য

নবী (ﷺ)-এর রোগ ও তাঁর ওফাত

وَقَوْلُ اللَّهِ تَعَالَى : ﴾إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ. ثُمَّ إِنَّكُ مْ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ﴿.মহান আল্লাহর বাণী: নিশ্চয়ই আপনিও মরণশীল আর তারাও মরণশীল। অতঃপর কিয়ামতের দিনে তোমরা উভয় দলই নিজ নিজ মোকাদ্দমা স্বীয় রবের সামনে পেশ করবে। (সূরা আয-যুমার ৩৯/৩০-৩১)وَقَالَ يُونُسُ عَنِ الزُّهْرِيِّ قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ النَّبِيُّ ﷺ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِي مِنْ ذَلِكَ السَّمِّ."

আল্লাহ চিরঞ্জীব: নবী صلى الله عليه وسلم-এর ওফাতের পর আবু বকর রাঃ-এর শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৪৫৪

قَالَ الزُّهْرِيُّ وَحَدَّثَنِيْ أَبُوْ سَلَمَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ أَنَّ أَبَا بَكْرٍ خَرَجَ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يُكَلِّمُ النَّاسَ فَقَالَ اجْلِسْ يَا عُمَرُ فَأَبَى عُمَرُ أَنْ يَجْلِسَ فَأَقْبَلَ النَّاسُ إِلَيْهِ وَتَرَكُوْا عُمَرَ فَقَالَ أَبُوْ بَكْرٍ أَمَّا بَعْدُ فَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ مُحَمَّدًا صلى الله عليه وسلم فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ وَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ اللهَ فَإِنَّ اللهَ حَيٌّ لَا يَمُوْتُ قَالَ اللهُ وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُوْلٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ إِلَى قَوْلِهِ الشَّاكِرِيْنَ وَقَالَ وَاللهِ لَكَأَنَّ النَّاسَ لَمْ يَعْلَمُوْا أَنَّ اللهَ أَنْزَلَ هَذِهِ الْآيَةَ حَتَّى تَلَاهَا أَبُوْ بَكْرٍ فَتَلَقَّاهَا مِنْهُ النَّاسُ كُلُّهُمْ فَمَا أَسْمَعُ بَشَرًا مِنْ النَّاسِ إِلَّا يَتْلُوْهَا فَأَخْبَرَنِيْ سَعِيْدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ قَالَ وَاللهِ مَا هُوَ إِلَّا أَنْ سَمِعْتُ أَبَا بَكْرٍ تَلَاهَا فَعَقِرْتُ حَتَّى مَا تُقِلُّنِيْ رِجْلَايَ وَحَتَّى أَهْوَيْتُ إِلَى الْأَرْضِ حِيْنَ سَمِعْتُهُ تَلَاهَا عَلِمْتُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ مَاتَ.

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমাকে আবূ সালামাহ (রহঃ) 'আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন, আবূ বকর (রাঃ) বের হয়ে আসেন তখন 'উমর (রাঃ) লোকজনের সঙ্গে কথা বলছিলেন। আবূ বকর (রাঃ) তাঁকে বললেন, হে 'উমর (রাঃ) বসে পড়। 'উমর (রাঃ) বসতে অস্বীকার করলেন। তখন সাহাবীগণ 'উমর (রাঃ)-কে ছেড়ে আবূ বকর (রাঃ)-এর দিকে গেলেন। তখন আবূ বকর (রাঃ) বললেন- “অতঃপর আপনাদের মধ্যে যারা মুহাম্মাদ (ﷺ)-এর ইবাদত করতেন, তিনি তো ইন্তিকাল করেছেন। আর যারা আপনাদের মধ্যে আল্লাহর ইবাদত করতেন (জেনে রাখুন) আল্লাহ্‌ চিরঞ্জীব, কখনো মরবেন না।আল্লাহ বলেন,..... -মুহাম্মাদ (ﷺ) একজন রাসূল মাত্র, তাঁর পূর্বে বহু রাসূল গত হয়েছেন। ….. কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন- (সূরা আলু 'ইমরান ৩/১৪৪)।ইবনু 'আব্বাস (রাঃ) বলেন, আল্লাহ্‌র কসম! আবূ বকর (রাঃ)- এর পাঠ করার পূর্বে লোকেরা যেন জানত না যে, আল্লাহ তা'আলা এরূপ আয়াত অবতীর্ণ করেছেন। এরপর সমস্ত সাহাবী তাঁর থেকে উক্ত আয়াত শিখে নিলেন। তখন সবাইকে উক্ত আয়াত তিলাওয়াত করতে শুনলাম। আমাকে সা'ঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ) জানিয়েছেন, 'উমর (রাঃ) বলেছেন, আল্লাহ্‌র কসম! আমি যখন আবূ বকর (রাঃ)- কে উক্ত আয়াত তিলাওয়াত করতে শুনলাম, তখন ভীত হয়ে পড়লাম এবং আমার পা দুটি যেন আমার ভার নিতে পারছিল না, এমনকি আমি মাটিতে পড়ে গেলাম যখন শুনতে পেলাম যে, তিনি তিলাওয়াত করছেন যে নবী (ﷺ) ইন্তিকাল করেছেন।

সহীহ বুখারী হাদিস ৪৪৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো তাওহিদ, নবীপ্রেম ও সত্য গ্রহণ। নবী (صلى الله عليه وسلم)-এর ইন্তিকালের পর উমর (রাঃ) মানুষের সঙ্গে কথা বলছিলেন। আবু বকর (রাঃ) এসে তাঁকে বসতে বলেন। এরপর লোকেরা আবু বকর (রাঃ)-এর দিকে মনোযোগ দেয়। তিনি বলেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদ (صلى الله عليه وسلم)-এর ইবাদত করত, তারা জেনে রাখুক তিনি ইন্তিকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করত, তারা জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। তারপর তিনি সূরা আলে ইমরানের আয়াত তিলাওয়াত করেন—মুহাম্মাদ (صلى الله عليه وسلم) একজন রাসূল মাত্র। ইবনু আব্বাস (রাঃ) বলেন, মানুষ যেন ওই আয়াত নতুন করে শুনল। উমর (রাঃ) নিজেও বলেন, আয়াত শুনে তিনি বুঝলেন নবী (صلى الله عليه وسلم) ইন্তিকাল করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবাদত কেবল আল্লাহর জন্য; নবী صلى الله عليه وسلم আল্লাহর রাসূল।
  • শোকের সময় কুরআনের আয়াত মানুষকে স্থিরতা দেয়।
  • আবু বকর রাঃ কঠিন সময়ে সত্য স্পষ্ট করে বলেছেন।
  • নবীপ্রেমের সঙ্গে তাওহিদের সীমা বুঝে রাখা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন