৬৪/৮৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৪৫৮ - রোগীর ইশারা ও ওষুধ সেবনে সতর্কতা
নবী (ﷺ)-এর রোগ ও তাঁর ওফাত
وَقَوْلُ اللَّهِ تَعَالَى : ﴾إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ. ثُمَّ إِنَّكُ مْ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ﴿.মহান আল্লাহর বাণী: নিশ্চয়ই আপনিও মরণশীল আর তারাও মরণশীল। অতঃপর কিয়ামতের দিনে তোমরা উভয় দলই নিজ নিজ মোকাদ্দমা স্বীয় রবের সামনে পেশ করবে। (সূরা আয-যুমার ৩৯/৩০-৩১)وَقَالَ يُونُسُ عَنِ الزُّهْرِيِّ قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ النَّبِيُّ ﷺ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِي مِنْ ذَلِكَ السَّمِّ."
রোগীর ইশারা বুঝে চলা: নবী صلى الله عليه وسلم-এর মুখে ওষুধ ঢালার ঘটনা
সহীহ বুখারী : ৪৪৫৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৪৫৮
عَلِيٌّ حَدَّثَنَا يَحْيَى وَزَادَ قَالَتْ عَائِشَةُ لَدَدْنَاهُ فِيْ مَرَضِهِ فَجَعَلَ يُشِيْرُ إِلَيْنَا أَنْ لَا تَلُدُّوْنِيْ فَقُلْنَا كَرَاهِيَةُ الْمَرِيْضِ لِلدَّوَاءِ فَلَمَّا أَفَاقَ قَالَ أَلَمْ أَنْهَكُمْ أَنْ تَلُدُّوْنِيْ قُلْنَا كَرَاهِيَةَ الْمَرِيْضِ لِلدَّوَاءِ فَقَالَ لَا يَبْقَى أَحَدٌ فِي الْبَيْتِ إِلَّا لُدَّ وَأَنَا أَنْظُرُ إِلَّا الْعَبَّاسَ فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ رَوَاهُ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ هِشَامٍ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ)-এর রোগাক্রান্ত অবস্থায় তাঁর মুখে ওষুধ ঢেলে দিলাম। তিনি ইশারায় আমাদেরকে তাঁর মুখে ওষুধ ঢালতে নিষেধ করলেন। আমরা বললাম, এটা ওষুধের প্রতি রোগীদের স্বাভাবিক বিরক্তিবোধ। যখন তিনি সুস্থবোধ করলেন তখন তিনি বললেন, আমি কি তোমাদের ওষুধ সেবন করাতে নিষেধ করিনি? আমরা বললাম, আমরা মনে করেছিলাম এটা ওষুধের প্রতি রোগীর সাধারণ বিরক্তিভাব। তখন তিনি বললেন, 'আব্বাস ব্যতীত বাড়ির প্রত্যেকের মুখে ওষুধ ঢাল তা আমি দেখি। [৯৮] কেননা সে তোমাদের মাঝে উপস্থিত নেই। এ হাদীস ইবনু আবূ যিনাদ …... 'আয়িশাহ (রাঃ) থেকে এবং তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন।
[৯৮] প্রথমতঃ এখানে অতি সামান্য ব্যাপারেও কিসাসের বৈধতা প্রমাণিত হয়। দ্বিতীয়তঃ নবী (ﷺ)-এর সুস্থ ও অসুস্থ সর্বাবস্থাতেই তাঁর নির্দেশ পালনের অপরিহার্যতা সমভাবে প্রযোজ্য।
সহীহ বুখারী হাদিস ৪৪৫৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো অসুস্থ ব্যক্তির ইশারা ও চিকিৎসায় সতর্কতা। আয়িশা (রাঃ) বলেন, তাঁরা নবী (صلى الله عليه وسلم)-এর অসুস্থ অবস্থায় তাঁর মুখে ওষুধ ঢেলে দেন। নবী (صلى الله عليه وسلم) ইশারায় তাঁদের নিষেধ করেন। কিন্তু তাঁরা মনে করেন, এটি রোগীদের ওষুধের প্রতি স্বাভাবিক বিরক্তি। পরে যখন নবী (صلى الله عليه وسلم) সুস্থবোধ করেন, তিনি বলেন, আমি কি তোমাদের নিষেধ করিনি? তাঁরা বলেন, আমরা ভেবেছিলাম রোগীর সাধারণ বিরক্তি। তখন তিনি বলেন, আব্বাস ছাড়া ঘরের প্রত্যেকের মুখে ওষুধ ঢালা হোক, আর তিনি তা দেখবেন; কারণ আব্বাস উপস্থিত ছিলেন না। হাদিসটি অসুস্থ মানুষের ইঙ্গিতকে গুরুত্ব দেওয়ার শিক্ষা দেয়। এখানে মূল কথা হলো, অনুমান করে রোগীর স্পষ্ট ইশারা উপেক্ষা করা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রোগীর স্পষ্ট ইশারা ও কথা গুরুত্ব দিয়ে বুঝতে হবে।
- ভালো উদ্দেশ্য থাকলেও ভুল অনুমান ক্ষতির কারণ হতে পারে।
- যিনি উপস্থিত ছিলেন না, তাঁকে দায়ী করা হয়নি।
- চিকিৎসা বা সেবায় সতর্কতা ও শোনা—দুটিই জরুরি।
