৬৫/১৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৪৮৭ - মধ্যপন্থী উম্মত ও কিয়ামতের সাক্ষ্য
আল্লাহর বাণীঃ
মধ্যপন্থী উম্মত: কিয়ামতের দিন সাক্ষ্য দেওয়ার হাদিস
সহীহ বুখারী : ৪৪৮৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৪৮৭
يُوْسُفُ بْنُ رَاشِدٍ حَدَّثَنَا جَرِيْرٌ وَأَبُوْ أُسَامَةَ وَاللَّفْظُ لِجَرِيْرٍ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِيْ صَالِحٍ وَقَالَ أَبُوْ أُسَامَةَ حَدَّثَنَا أَبُوْ صَالِحٍ عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺيُدْعَى نُوْحٌ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُوْلُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ يَا رَبِّ فَيَقُوْلُ هَلْ بَلَّغْتَ فَيَقُوْلُ نَعَمْ فَيُقَالُ لِأُمَّتِهِ هَلْ بَلَّغَكُمْ فَيَقُوْلُوْنَ مَا أَتَانَا مِنْ نَذِيْرٍ فَيَقُوْلُ مَنْ يَشْهَدُ لَكَ فَيَقُوْلُ مُحَمَّدٌ وَأُمَّتُهُ فَتَشْهَدُوْنَ أَنَّهُ قَدْ بَلَّغَ وَيَكُوْنَ الرَّسُوْلُ عَلَيْكُمْ شَهِيْدًا فَذَلِكَ قَوْلُهُ جَلَّ ذِكْرُهُ : ﴾وَكَذٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَّسَطًا لِّتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ وَيَكُوْنَ الرَّسُوْلُ عَلَيْكُمْ شَهِيْدً﴿ وَالْوَسَطُ الْعَدْلُز.
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন নূহ্ (আঃ)-কে ডাকা হবে। তখন তিনি বলবেন ঃ হে আমাদের রব! আমি আপনার পবিত্র দরবারে হাজির (তখন আল্লাহ জিজ্ঞেস করবেন) তুমি কি (আল্লাহ্র বাণী) পৌঁছে দিয়েছিলে? তিনি বলবেন, হ্যাঁ।এরপর তাঁর উম্মতকে জিজ্ঞেস করা হবে, [নূহ (আঃ) কি] তোমাদের নিকট (আল্লাহ্র বাণী) পৌঁছে দিয়েছে? তাঁরা তখন বলবে, আমাদের কাছে কোন ভয়প্রদর্শনকারী আসেনি। তখন আল্লাহ তা‘আলা [নূহ (আঃ)-কে] বলবেন, তোমার পক্ষে কে সাক্ষ্য দেবে? তিনি বলবেন, মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর উম্মতগণ। তখন তাঁরা সাক্ষ্য দেবে যে, নূহ (আঃ) তাঁর উম্মতের নিকট আল্লাহ্র বাণী পৌঁছে দিয়েছেন এবং রাসূল (ﷺ) তোমাদের জন্য সাক্ষী হবেন।এটাই মহান আল্লাহ্র বাণী “আর এ ভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী উম্মত করেছি যাতে তোমরা মানবজাতির সাক্ষী হতে পার আর রাসূল তোমাদের সাক্ষী হন।” (সূরা আল-বাকারাহ ২/১৪৩) ‘ওয়াসাত’ ন্যায়নিষ্ঠ।
সহীহ বুখারী হাদিস ৪৪৮৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিয়ামতের দিনের একটি দৃশ্য বর্ণিত হয়েছে। নূহ (আঃ)-কে ডাকা হবে এবং জিজ্ঞেস করা হবে, তিনি কি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। তিনি বলবেন, হ্যাঁ। এরপর তাঁর উম্মতকে জিজ্ঞেস করা হলে তারা অস্বীকার করবে এবং বলবে, তাদের কাছে কোনো সতর্ককারী আসেনি। তখন নূহ (আঃ)-কে জিজ্ঞেস করা হবে, তাঁর পক্ষে কে সাক্ষ্য দেবে। তিনি বলবেন, মুহাম্মাদ (صلى الله عليه وسلم) এবং তাঁর উম্মত। তখন এই উম্মত সাক্ষ্য দেবে যে নূহ (আঃ) তাঁর দায়িত্ব পালন করেছেন। হাদিসের শেষে আয়াতের কথা আসে: আল্লাহ এই উম্মতকে মধ্যপন্থী উম্মত করেছেন, যাতে তারা মানুষের উপর সাক্ষী হয় এবং রাসূল (صلى الله عليه وسلم) তাদের উপর সাক্ষী হন। এখানে ‘ওয়াসাত’ শব্দের অর্থ ন্যায়নিষ্ঠ বলা হয়েছে। তাই এই হাদিস উম্মতের দায়িত্ব, ন্যায়ভিত্তিক সাক্ষ্য এবং রাসূলের সাক্ষীর মর্যাদা শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীরা আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন।
- মুহাম্মাদ (صلى الله عليه وسلم)-এর উম্মতের উপর সাক্ষ্যের বড় দায়িত্ব আছে।
- মধ্যপন্থী হওয়া মানে ন্যায়নিষ্ঠ হওয়া।
- কিয়ামতের দিন রাসূল (صلى الله عليه وسلم) তাঁর উম্মতের উপর সাক্ষী হবেন।
