৬৫/৪৮. অধ্যায়ঃ
‘তোমরা কি মনে কর যে, তোমরা বেহেশতে চলে যাবে, যদিও এখনও তোমরা তাদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে গত হয়েছে? তাদের উপর পতিত হয়েছিল অর্থ-সংকট ও দুঃখ-ক্লেশ। তারা এমনভাবে ভীত-শিহরিত হয়েছিল যে, রসূল এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদের বলতে হয়েছিলঃ কখন আসবে আল্লাহর সাহায্য? হ্যাঁ, আল্লাহর সাহায্য একান্তই কাছে।’ (সূরা আল-বাকারাহ ২/২১৪)
সহিহ বুখারী : ৪৫২৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৫২৫
فَقَالَ قَالَتْ عَائِشَةُ مَعَاذَ اللهِ وَاللهِ مَا وَعَدَ اللهُ رَسُوْلَهُ مِنْ شَيْءٍ قَطُّ إِلَّا عَلِمَ أَنَّهُ كَائِنٌ قَبْلَ أَنْ يَمُوْتَ وَلَكِنْ لَمْ يَزَلْ الْبَلَاءُ بِالرُّسُلِ حَتَّى خَافُوْا أَنْ يَكُوْنَ مَنْ مَعَهُمْ يُكَذِّبُوْنَهُمْ فَكَانَتْ (تَقْرَؤُهَا وَظَنُّوْا أَنَّهُمْ قَدْ كُذِّبُوْا) مُثَقَّلَةً.>
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাবী বলেন, এরপর আমি উরওয়া ইবন যুবায়েরের সঙ্গে সাক্ষাৎ করে তাকে এ সম্পর্কে জানালে তিনি বলেন যে, আয়িশা (রাঃ) বলেছেন, “আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহর কসম! আল্লাহ তা’আলা তাঁর রাসূলের (ﷺ) নিকট যেসব অঙ্গীকার করেছেন, তিনি জানতেন যে, তা তাঁর মৃত্যুর পূর্বেই বাস্তবে পরিণত হবে। কিন্তু রাসূলগণের প্রতি সমূহ বিপদাপদ আসতে থাকবে। এমনকি তারা (সঙ্গী মুমিনরা) আশঙ্কা করবে যে, সঙ্গী-সাথীরা তাঁদেরকে (রাসূলদেরকে) মিথ্যুক সাব্যস্ত করবে। এ প্রসঙ্গে আয়িশা (রাঃ) এ আয়াত পাঠ করতেন- تَقْرَؤُهَا وَظَنُّوْا أَنَّهُمْ قَدْ كُذِّبُوْا- তারা ভাবল যে, তারা তাদেরকে মিথ্যুক সাব্যস্ত করবে। ’আয়িশাহ (রাঃ) - كُذِّبُو এর ز ’যা’ হরফটি তাশদীদযুক্ত পড়তেন।
(৩৩৮৯) (আধুনিক প্রকাশনীঃ ৪১৬৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৬৭)
