৬৫/৬০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৫৩৮ - সৎকর্ম নষ্ট হওয়া থেকে সতর্কতা
আল্লাহর বাণীঃ {أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُوْنَ لَهُ جَنَّةٌ مِّنْ نَخীলٍ وَأَعْنَابٍ} إِلَى قَوْلِهِ {لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ}।
সৎকর্ম রক্ষা: গুনাহে ডুবে আমল নষ্ট হওয়ার ভয়
সহীহ বুখারী : ৪৫৩৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৫৩৮
إِبْرَاهِيْمُ أَخْبَرَنَا هِشَامٌ عَنْ ابْنِ جُرَيْجٍ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِيْ مُلَيْكَةَ يُحَدِّثُ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ وَسَمِعْتُ أَخَاهُ أَبَا بَكْرِ بْنَ أَبِيْ مُلَيْكَةَ يُحَدِّثُ عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ قَالَ قَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ يَوْمًا لِأَصْحَابِ النَّبِيِّ ﷺ فِيْمَ تَرَوْنَ هَذِهِ الْآيَةَ نَزَلَتْ {أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُوْنَ لَه” جَنَّةٌ} قَالُوا اللهُ أَعْلَمُ فَغَضِبَ عُمَرُ فَقَالَ قُوْلُوْا نَعْلَمُ أَوْ لَا نَعْلَمُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ فِيْ نَفْسِيْ مِنْهَا شَيْءٌ يَا أَمِيْرَ الْمُؤْمِنِيْنَ قَالَ عُمَرُ يَا ابْنَ أَخِيْ قُلْ وَلَا تَحْقِرْ نَفْسَكَ قَالَ ابْنُ عَبَّاسٍ ضُرِبَتْ مَثَلًا لِعَمَلٍ قَالَ عُمَرُ أَيُّ عَمَلٍ قَالَ ابْنُ عَبَّاسٍ لِعَمَلٍ قَالَ عُمَرُ لِرَجُلٍ غَنِيٍّ يَعْمَلُ بِطَاعَةِ اللهِ عَزَّ وَجَلَّ ثُمَّ بَعَثَ اللهُ لَهُ الشَّيْطَانَ فَعَمِلَ بِالْمَعَاصِيْ حَتَّى أَغْرَقَ أَعْمَالَهُ
উবাইদ ইবনু উমাইর (রহঃ) হতে বর্ণিতঃ
একদা ‘উমর (রাঃ) নবী (ﷺ)-এর সাহাবীদের জিজ্ঞেস করলেন যে, أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ এ আয়াতটি যে উপলক্ষে অবতীর্ণ হয়েছে, সে ব্যাপারে আপনাদের মতামত কী? তখন তারা বললেন, আল্লাহই জানেন। ‘উমর (রাঃ) এতে রেগে গিয়ে বললেন, বল আমরা জানি অথবা আমরা জানি না। ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, হে আমীরুল মু’মিনীন! এ ব্যাপারে আমার অন্তরে কিছুটা ধারণা আছে। ‘উমর (রাঃ) বললেন, বৎস! বলে ফেল এবং নিজেকে তুচ্ছ ভেবো না।তখন ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, এটা কর্মের দৃষ্টান্ত হিসেবে পেশ করা হয়েছে। ‘উমর (রাঃ) বললেন, কোন্ কর্মের? ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, একটি কর্মের। ‘উমর (রাঃ) বললেন, এটি উদাহরণ হচ্ছে সেই ধনবান ব্যক্তির, যে মহান ও পরাক্রমশালী আল্লাহ্র ‘ইবাদাত করতে থাকে, এরপর আল্লাহ তা‘আলা তার প্রতি শয়তানকে প্রেরণ করেন। অতঃপর সে কাজ করে শেষ পর্যন্ত তার সকল সৎকর্ম বরবাদ করে ফেলে।
সহীহ বুখারী হাদিস ৪৫৩৮-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় উমর রাঃ সাহাবীদের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেন। সাহাবীরা বলেন, আল্লাহই জানেন। ইবনু আব্বাস রাঃ বিনয়ের সঙ্গে বলেন, তাঁর মনে এ বিষয়ে কিছু ধারণা আছে। উমর রাঃ তাকে বলতে উৎসাহ দেন। ইবনু আব্বাস রাঃ বলেন, এটি আমলের দৃষ্টান্ত। উমর রাঃ ব্যাখ্যা করেন, এটি সেই ধনী ব্যক্তির মতো, যে আল্লাহর আনুগত্যে আমল করছিল; পরে শয়তানের প্ররোচনায় গুনাহ করতে করতে তার সৎকর্ম ডুবে যায়। এই হাদিসে বড় শিক্ষা হলো—ভালো আমল করার পরও নিজেকে নিরাপদ মনে করা ঠিক নয়। আমল রক্ষা করতে গুনাহ থেকে বাঁচা, সতর্ক থাকা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সৎকর্ম করার পরও গুনাহ থেকে সতর্ক থাকতে হবে।
- শয়তানের প্ররোচনা মানুষকে আমল নষ্টের পথে নিতে পারে।
- ছোটদের ভালো মতামতও গুরুত্ব দিয়ে শোনা উচিত।
- আমল রক্ষার জন্য বিনয় ও আত্মসংশোধন দরকার।
