৬৫/৭০. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৫৪৯ - মিথ্যা শপথে সম্পদ আত্মসাৎ

‘‘তাঁকে ও তার সন্তানদের তোমার আশ্রয়ে সোপর্দ করছি বিতাড়িত শয়তানের কবল থেকে বাঁচার জন্য।’’ (সূরা আলু ইমরান ৩/৩৬)

মিথ্যা শপথ করে সম্পদ আত্মসাৎ: কঠোর সতর্কতার হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৫৪৯

حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا أَبُوْ عَوَانَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِيْ وَائِلٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ مَنْ حَلَفَ يَمِيْنَ صَبْرٍ لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ لَقِيَ اللهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ فَأَنْزَلَ اللهُ تَصْدِيْقَ ذَلِكَ ﴾إِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيْلًا أُوْلٰٓئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْاٰخِرَةِ﴿ إِلَى آخِرِ الْآيَةِقَالَ فَدَخَلَ الْأَشْعَثُ بْنُ قَيْسٍ وَقَالَ مَا يُحَدِّثُكُمْ أَبُوْ عَبْدِ الرَّحْمَنِ قُلْنَا كَذَا وَكَذَا قَالَ فِيَّ أُنْزِلَتْ كَانَتْ لِيْ بِئْرٌ فِيْ أَرْضِ ابْنِ عَمٍّ لِيْ قَالَ النَّبِيُّ ﷺ بَيِّنَتُكَ أَوْ يَمِيْنُهُ فَقُلْتُ إِذًا يَحْلِفَ يَا رَسُوْلَ اللهِ فَقَالَ النَّبِيُّ ﷺ مَنْ حَلَفَ عَلَى يَمِيْنِ صَبْرٍ يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ وَهْوَ فِيْهَا فَاجِرٌ لَقِيَ اللهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَان.>

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মুসলিম ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশে যে ঠাণ্ডা মাথায় মিথ্যা শপথ করে, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে, আল্লাহ তার উপর ক্রুদ্ধ থাকবেন। এর সত্যতা প্রমাণে আল্লাহ তা'আলা অবতীর্ণ করেনঃ لَهُمْ فِي الْآخِرَةِ ...... إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ বর্ণনাকারী বললেন, এরপর আশ'আস ইবনু কায়স (রাঃ) সেখানে প্রবেশ করলেন এবং বললেন, আবূ 'আবদুর রহমান (রাঃ) তোমাদের নিকট কোন হাদীস বর্ণনা করেছেন? আমরা বললাম, এ রকম এ রকম বলেছেন।'তখন তিনি বললেন, এ আয়াত তো আমাকে উপলক্ষ করেই অবতীর্ণ হয়েছে। আমার চাচাত ভাইয়ের এলাকায় আমার একটি কূপ ছিল। (এ ঘটনা জ্ঞাত হয়ে) নাবী (ﷺ) বললেন, হয়তো তুমি প্রমাণ হাজির করবে নতুবা সে শপথ করবে। আমি বললাম, হে আল্লাহ্ রাসূল! সে তো শপথ করে বসবে। অনন্তর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি কোন মুসলিমের সম্পত্তি আত্মসাতের উদ্দেশে ঠাণ্ডা মাথায় অবরোধ করে মিথ্যা শপথ করে, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে, আল্লাহই তার উপর রাগান্বিত থাকবেন।

সহীহ বুখারী হাদিস ৪৫৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, কোনো মুসলিমের সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে যে ঠান্ডা মাথায় মিথ্যা শপথ করে, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তার উপর ক্রুদ্ধ থাকবেন। এরপর এ কথার সত্যতায় সূরা আলে ইমরানের আয়াত নাজিল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বর্ণনায় আশআস ইবনু কায়স (রহ.) নিজের ঘটনার কথাও বলেন। তাঁর একটি কূপ নিয়ে চাচাত ভাইয়ের সঙ্গে বিষয় ছিল। নবী صلى الله عليه وسلم বলেন, হয় তুমি প্রমাণ দেবে, নয় সে শপথ করবে। আশআস (রহ.) বলেন, সে তো শপথ করে বসবে। তখন নবী صلى الله عليه وسلم আবার মিথ্যা শপথের ভয়াবহতা বলেন। এই হাদিসের শিক্ষা হলো, সম্পদ নিয়ে অন্যায় দাবি ও মিথ্যা কসম খুব গুরুতর পাপ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলিমের সম্পদ নেওয়ার জন্য মিথ্যা শপথ করা কঠোরভাবে নিন্দিত।
  • বিচারে প্রমাণ বা শপথের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।
  • সম্পদ নিয়ে বিরোধে আল্লাহর ভয় রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন