৬৫/৭১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৫৫২ - দাবি, প্রমাণ ও শপথের নীতি
দাবি করলে প্রমাণ, বিবাদীর উপর শপথ: বিচার নীতির হাদিস
সহীহ বুখারী : ৪৫৫২
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৫৫২
نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ دَاوُدَ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ ابْنِ أَبِيْ مُلَيْكَةَ أَنَّ امْرَأَتَيْنِ كَانَتَا تَخْرِزَانِ فِيْ بَيْتٍ أَوْ فِي الْحُجْرَةِ فَخَرَجَتْ إِحْدَاهُمَا وَقَدْ أُنْفِذَ بِإِشْفَى فِيْ كَفِّهَا فَادَّعَتْ عَلَى الْأُخْرَى فَرُفِعَ إِلَى ابْنِ عَبَّاسٍ فَقَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : لَوْ يُعْطَى النَّاسُ بِدَعْوَاهُمْ لذَهَبَ دِمَاءُ قَوْمٍ وَأَمْوَالُهُمْ ذَكِّرُوْهَا بِاللهِ وَاقْرَءُوْا عَلَيْهَا : {إِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللهِ﴿ فَذَكَّرُوْهَا فَاعْتَرَفَتْ فَقَالَ ابْنُ عَبَّاسٍ : قَالَ النَّبِيُّ ﷺ : الْيَمِيْنُ عَلَى الْمُدَّعَى عَلَيْهِز.
ইব্নু আবূ মুলাইকাহ (রহঃ) হতে বর্ণিতঃ
দু’জন মহিলা একটি ঘর কিংবা একটি কক্ষে সেলাই করছিল। হাতের তালুতে সুই বিদ্ধ হয়ে তাদের একজন বেরিয়ে পড়ল এবং অপরজনের বিরুদ্ধে সুই ফুটিয়ে দেয়ার অভিযোগ করল। এই ব্যাপারটি ইবনু ‘আব্বাস (রাঃ)-এর নিকট পেশ করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি শুধুমাত্র দাবীর উপর ভিত্তি করে মানুষের দাবী পূরণ করা হয়, তাহলে তাদের জান ও মালের নিরাপত্তা থাকবে না। সুতরাং তোমরা বিবাদীদের আল্লাহর নামে শপথ করাও এবং এ আয়াত তার সম্মুখে পাঠ কর। এরপর তারা তাকে শপথ করাল এবং সে নিজ দোষ স্বীকার করল। ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শপথ বিবাদীকে করতে হবে।
সহীহ বুখারী হাদিস ৪৫৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুই নারীর একটি ঘটনা এসেছে। তারা একটি ঘর বা কক্ষে সেলাই করছিল। তাদের একজনের হাতে সুই বিদ্ধ হয় এবং সে অন্যজনের বিরুদ্ধে অভিযোগ করে। বিষয়টি ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে গেলে তিনি নবী صلى الله عليه وسلم-এর কথা বলেন: যদি শুধু দাবির উপর ভিত্তি করে মানুষের দাবি পূরণ করা হয়, তাহলে মানুষের জান ও মালের নিরাপত্তা থাকবে না। তাই অভিযুক্তকে আল্লাহর নামে শপথ করাতে বলা হয় এবং সংশ্লিষ্ট আয়াত পাঠ করা হয়। পরে সে নিজের দোষ স্বীকার করে। এরপর ইবনু আব্বাস (রাঃ) বলেন, নবী صلى الله عليه وسلم বলেছেন, শপথ বিবাদীকে করতে হবে। এই হাদিসে বিচার, দাবি, প্রমাণ ও শপথের একটি গুরুত্বপূর্ণ নীতি সরাসরি এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শুধু অভিযোগের ভিত্তিতে রায় দেওয়া নিরাপদ বিচার নয়।
- বিবাদে প্রমাণ ও শপথের বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।
- আল্লাহর ভয় স্মরণ করানো সত্য প্রকাশের কারণ হতে পারে।
