৬৫/১০৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৫৯৬ - হিজরত ও মুশরিকদের দল ভারী করার বিপদ
‘‘নিশ্চয় যারা নিজেদের উপর যুলুম করে, মালায়িকাহ তাদের জান কবজের সময় বলবে: তোমরা কী অবস্থায় ছিলে? তারা বলবে: আমরা দুনিয়ায় অসহায় অবস্থায় ছিলাম। মালায়িকাহ বলবে: আল্লাহর দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না যে, তোমরা সেখানে হিজরত করে চলে যেতে?’’ (সূরা আন-নিসা ৪/৯৭)
হিজরতের গুরুত্ব: মুশরিকদের দল ভারী করার বিপদ
সহীহ বুখারী : ৪৫৯৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৫৯৬
عَبْدُ اللهِ بْنُ يَزِيْدَ الْمُقْرِئُ حَدَّثَنَا حَيْوَةُ وَغَيْرُهُ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو الْأَسْوَدِ قَالَ قُطِعَ عَلَى أَهْلِ الْمَدِيْنَةِ بَعْثٌ فَاكْتُتِبْتُ فِيْهِ فَلَقِيْتُ عِكْرِمَةَ مَوْلَى ابْنِ عَبَّاسٍ فَأَخْبَرْتُهُ فَنَهَانِيْ عَنْ ذَلِكَ أَشَدَّ النَّهْيِ ثُمَّ قَالَ أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ أَنَّ نَاسًا مِنَ الْمُسْلِمِيْنَ كَانُوْا مَعَ الْمُشْرِكِيْنَ يُكَثِّرُوْنَ سَوَادَ الْمُشْرِكِيْنَ عَلَى عَهْدِ رَسُوْلِ اللهِ ﷺ يَأْتِي السَّهْمُ فَيُرْمَى بِهِ فَيُصِيْبُ أَحَدَهُمْ فَيَقْتُلُهُ أَوْ يُضْرَبُ فَيُقْتَلُ فَأَنْزَلَ اللهُ : {إِنَّ الَّذِيْنَ تَوَفّٰهُمُ الْمَلٰٓئِكَةُ ظَالِمِيْٓ أَنْفُسِهِمْ}الآيَةَ رَوَاهُ اللَّيْثُ عَنْ أَبِي الْأَسْوَدِ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন যে, একদল সৈন্য পাঠানোর জন্যে মাদীনাহ্বাসীদের উপর নির্দেশ দেয়া হলে আমাকেও তাতে অন্তর্ভুক্ত করা হল। আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-এর মুক্ত গোলাম ইকরামাহ্র সঙ্গে দেখা করলাম এবং তাঁকে এ ব্যাপারে জানালাম। তিনি আমাকে এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করলেন, তারপর বললেন, ইবনু ‘আব্বাস (রাঃ) আমাকে জানিয়েছেন যে, কিছু সংখ্যক মুসলিম মুশরিকদের সঙ্গে থেকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর বিরুদ্ধে মুশরিকদের দল ভারী করেছিল, তীর এসে তাদের কারো উপর পড়ত এবং তাকে মেরে ফেলত অথবা তাদের কেউ মার খেত এবং নিহত হত তখন আল্লাহ তা‘আলা অবতীর্ণ করলেন ঃ إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمْ الْمَلاَئِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ আবুল আসওয়াদ থেকে লাইস এটা বর্ণনা করেছেন।
সহীহ বুখারী হাদিস ৪৫৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো হিজরত। আবুল আসওয়াদ (রহঃ) বলেন, মদিনাবাসীর ওপর একটি বাহিনীতে বের হওয়ার নির্দেশ এলে তিনি তাতে নাম লেখান। পরে ইকরিমা (রহঃ)-কে জানালে তিনি তাঁকে কঠোরভাবে নিষেধ করেন। এরপর ইবনু আব্বাস (রাঃ)-এর বর্ণনা বলেন: রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যুগে কিছু মুসলিম মুশরিকদের সঙ্গে থাকত এবং তাদের দলকে সংখ্যা বাড়িয়ে দিত। যুদ্ধের তীর বা আঘাতে তাদের কেউ নিহত হতো। তখন “যাদের ফেরেশতারা নিজেদের প্রতি যুলুমকারী অবস্থায় মৃত্যু দেয়”—এই আয়াত নাযিল হয়। হাদিসটি মুশরিকদের অন্যায় দলকে শক্তিশালী করা, ভুল পাশে দাঁড়ানো এবং হিজরতের প্রয়োজনীয়তা নিয়ে সতর্ক করে। তবে যারা সত্যিই অসহায় ছিল, তাদের বিষয় আলাদা—এটি অন্য বর্ণনায় এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুশরিকদের দল ভারী করা বিপজ্জনক অবস্থার কারণ হতে পারে।
- নিজেদের প্রতি যুলুমকারী অবস্থার কথা আয়াতে এসেছে।
- ভুল পক্ষের সঙ্গে থাকা শুধু ব্যক্তিগত বিষয় নয়; এর সামাজিক প্রভাবও আছে।
- হিজরতের আলোচনায় সক্ষম ও অক্ষম মানুষের পার্থক্য বোঝা দরকার।
