৮/৭৪. অধ্যায়ঃ
কয়েদী অথবা ঋণগ্রস্ত ব্যক্তিকে মসজিদে বেঁধে রাখা।
সহিহ বুখারী : ৪৬০
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৬০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ وَاقِدٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ امْرَأَةً ـ أَوْ رَجُلاً ـ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ ـ وَلاَ أُرَاهُ إِلاَّ امْرَأَةً ـ فَذَكَرَ حَدِيثَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى عَلَى قَبْرِهِ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একজন পুরুষ অথবা একজন মহিলা মসজিদ ঝাড়ু দিত। (রাবী সাবিত (রহঃ) বলেন) আমার মনে হয় তিনি বলেছেন একজন মহিলা। অতঃপর তিনি নবী (ﷺ)-এর হাদীস বর্ণনা করে বলেন: নবী (ﷺ) তার কবরে জানাযার সালাত আদায় করেছেন।
