৬৫/২১৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৭২৮ - ক্ষতিগ্রস্ত আমল কারা
আল্লাহ তা‘আলার বাণীঃ আপনি বলে দিনঃ আমি কি তোমাদেরকে এমন লোকদের পরিচয় দেব যারা আমলের দিক দিয়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত? (সূরা কাহাফ ১৮/১০৩)
ক্ষতিগ্রস্ত আমল: বাহ্যিক কাজ নয়, সঠিক ঈমান জরুরি
সহীহ বুখারী : ৪৭২৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭২৮
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ قَالَ سَأَلْتُ أَبِيْ ﴾قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِيْنَ أَعْمَالًا﴿ هُمْ الْحَرُوْرِيَّةُ قَالَ لَا هُمْ الْيَهُوْدُ وَالنَّصَارَى أَمَّا الْيَهُوْدُ فَكَذَّبُوْا مُحَمَّدًا ﷺ وَأَمَّا النَّصَارَى فَكَفَرُوْا بِالْجَنَّةِ وَقَالُوْا لَا طَعَامَ فِيْهَا وَلَا شَرَابَ وَالْحَرُوْرِيَّةُ الَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللهِ مِنْ بَعْدِ مِيْثَاقِهِ وَكَانَ سَعْدٌ يُسَمِّيْهِمْ الْفَاسِقِيْنَ.
মুস’আব ইবনু সা’দ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আমার পিতাকে জিজ্ঞেস করলাম, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالأَخْسَرِينَ أَعْمَالاً এ আয়াতে যাদের সম্পর্কে বলা হয়েছে, তারা হল “হারূরী” গ্রামের বাসিন্দা। তিনি বললেন, না, তারা হচ্ছে ইয়াহূদী ও খ্রিস্টান। কেননা, ইয়াহূদীরা মুহাম্মাদ (ﷺ)-কে মিথ্যা সাব্যস্ত করেছিল এবং খ্রিস্টানরা জান্নাতকে অস্বীকার করত এবং বলত, সেখানে কোন খাদ্য-পানীয় নেই। আর “হারূরী” হল তারা, যারা আল্লাহ্র সঙ্গে ওয়াদা করার পরও তা ভঙ্গ করেছিল। সা‘দ (রাঃ) তাদের বলতেন ‘ফাসিক’।
[১] সা‘দ ইবনু আবি ওয়াক্কাস (রাঃ)।[২] কুফার নিকট একটি গ্রামের নাম। যেখান থেকে ‘খারিজী সম্প্রদায়ের’ আন্দোলন শুরু হয়।
সহীহ বুখারী হাদিস ৪৭২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা এসেছে। মুসআব (রহঃ) তাঁর পিতা সাদ (রাঃ)-কে জিজ্ঞেস করেন, যারা আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত—তারা কি হারূরী? সাদ (রাঃ) বলেন, না; এখানে ইহুদি ও খ্রিস্টানদের কথা বলা হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, ইহুদিরা মুহাম্মাদ (صلى الله عليه وسلم)-কে মিথ্যা সাব্যস্ত করেছিল, আর খ্রিস্টানরা জান্নাত সম্পর্কে ভুল কথা বলত। হাদিসে হারূরীদেরও উল্লেখ আছে, যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করার পর তা ভঙ্গ করেছিল। এই বর্ণনার মূল শিক্ষা হলো, শুধু কাজের বাহ্যিক রূপ নয়; সঠিক ঈমান, রাসূলের সত্যতা মানা এবং আল্লাহর ওয়াদা রক্ষা করা গুরুত্বপূর্ণ। ভুল বিশ্বাস মানুষকে ক্ষতিগ্রস্ত করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সঠিক ঈমান ছাড়া বাহ্যিক আমল ক্ষতির কারণ হতে পারে।
- মুহাম্মাদ (صلى الله عليه وسلم)-কে সত্য রাসূল হিসেবে মানা ঈমানের অংশ।
- আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করা গুরুতর বিষয়।
- কুরআনের আয়াত বুঝতে সাহাবীদের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।
