৬৫/৩৩০. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৮৮৬ - উল্কি, ভ্রু ও আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন

আল্লাহর বাণী: রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ কর (এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাক)। (সূরা আল-হাশর ৫৯/৭)

উল্কি ও ভ্রু উপড়ানো সম্পর্কে সহীহ হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৮৮৬

مُحَمَّدُ بْنُ يُوْسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُوْرٍ عَنْ إِبْرَاهِيْمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللهِ قَالَ لَعَنَ اللهُ الْوَاشِمَاتِ وَالْمُوْتَشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللهِ فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِيْ أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوْبَ فَجَاءَتْ فَقَالَتْ إِنَّهُ بَلَغَنِيْ عَنْكَ أَنَّكَ لَعَنْتَ كَيْتَ وَكَيْتَ فَقَالَ وَمَا لِيْ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُوْلُ اللهِ ﷺ وَمَنْ هُوَ فِيْ كِتَابِ اللهِ فَقَالَتْ لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ فَمَا وَجَدْتُ فِيْهِ مَا تَقُوْلُقَالَ لَئِنْ كُنْتِ قَرَأْتِيْهِ لَقَدْ وَجَدْتِيْهِ أَمَا قَرَأْتِ ﴾وَمَآ اٰتَاكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ ج وَمَا نَهٰكُمْ عَنْهُ فَانْتَهُوْا ج﴿ قَالَتْ بَلَى قَالَ فَإِنَّهُ قَدْ نَهَى عَنْهُ قَالَتْ فَإِنِّيْ أَرَى أَهْلَكَ يَفْعَلُوْنَهُ قَالَ فَاذْهَبِيْ فَانْظُرِيْ فَذَهَبَتْ فَنَظَرَتْ فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيْئًا فَقَالَ لَوْ كَانَتْ كَذَلِكَ مَا جَامَعْتُهَا.

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ্ লা’নাত করেছেন ঐ সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে, নিজ শরীরে উল্কি অঙ্কন করায়, যারা সৌন্দর্যের জন্য ভূরু-চুল উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সে সব নারী আল্লাহ্‌র সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে। এরপর বানী আসাদ গোত্রের উম্মু ইয়াকূব নামের এক মহিলার কাছে এ সংবাদ পৌঁছলে সে এসে বলল, আমি জানতে পারলাম, আপনি এ ধরনের মহিলাদের প্রতি লা‘নত করেছেন।তিনি বললেন, আল্লাহর রাসূল (ﷺ) যার প্রতি লা‘নাত করেছেন, আল্লাহর কিতাবে যার প্রতি লা‘নাত করা হয়েছে, আমি তার প্রতি লা‘নাত করব না কেন? তখন মহিলা বলল, আমি দুই ফলকের মাঝে যা আছে তা (পূর্ণ কোরআন) পড়েছি। কিন্তু আপনি যা বলেছেন, তা তো এতে পাইনি। ‘আবদুল্লাহ্ (রাঃ) বললেন, যদি তুমি কোরআন পড়তে তাহলে অবশ্যই তা পেতে, তুমি কি পড়নি রাসূল (ﷺ) তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাক। মহিলাটি বলল, হাঁ নিশ্চয়ই পড়েছি। ‘আবদুল্লাহ্ (রাঃ) বললেন, রাসূল (ﷺ) এ কাজ করতে নিষেধ করেছেন। তখন মহিলা বলল, আমার মনে হয় আপনার পরিবারও এ কাজ করে তিনি বললেন, তুমি যাও এবং ভালমত দেখে এসো।এরপর মহিলা গেল এবং ভালভাবে দেখে এলো। কিন্তু তার দেখার কিছুই দেখতে পেলো না। তখন ‘আবদুল্লাহ্ (রাঃ) বললেন, যদি আমার স্ত্রী এমন করত, তবে সে আমার সঙ্গে একত্র থাকতে পারত না।

সহীহ বুখারী হাদিস ৪৮৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাজসজ্জার নামে কিছু কাজের কঠোর নিষেধ এসেছে। আবদুল্লাহ (রাঃ) বলেছেন, আল্লাহ লা‘নত করেছেন তাদের প্রতি যারা অন্যের শরীরে উল্কি আঁকে, নিজের শরীরে উল্কি আঁকায়, সৌন্দর্যের জন্য ভ্রু-চুল উপড়ে ফেলে এবং দাঁতের মাঝে ফাঁক তৈরি করে। কারণ তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনে। উম্মু ইয়াকুব প্রশ্ন করলে আবদুল্লাহ (রাঃ) কুরআনের আয়াত দিয়ে বোঝান যে রাসূল (صلى الله عليه وسلم) যা দেন তা গ্রহণ করতে হবে এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকতে হবে। তাই এই হাদিস শুধু সৌন্দর্য নয়, সুন্নাহ মানার গুরুত্বও শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনা নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত।
  • রাসূল (صلى الله عليه وسلم)-এর নিষেধ মানা কুরআনের নির্দেশ মানার অংশ।
  • প্রশ্ন উঠলে কুরআন ও সুন্নাহর আলোকে উত্তর খোঁজা উচিত।
  • নিজের পরিবারকেও দ্বীনি নির্দেশ মানার বিষয়ে দায়িত্বশীল রাখা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন