৬৫/৩৭৯. অধ্যায়ঃ
এবং শপথ তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। (সূরা আল-লাইল ৯২/৩)
সহিহ বুখারী : ৪৯৪৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৯৪৪
عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِيْ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ إِبْرَاهِيْمَ قَالَ قَدِمَ أَصْحَابُ عَبْدِ اللهِ عَلَى أَبِي الدَّرْدَاءِ فَطَلَبَهُمْ فَوَجَدَهُمْ فَقَالَ أَيُّكُمْ يَقْرَأُ عَلَى قِرَاءَةِ عَبْدِ اللهِ قَالَ كُلُّنَا قَالَ فَأَيُّكُمْ أَحْفَظُ فَأَشَارُوْا إِلَى عَلْقَمَةَ قَالَ كَيْفَ سَمِعْتَهُ يَقْرَأُ {وَاللَّيْلِ إِذَا يَغْشٰى} قَالَ عَلْقَمَةُ {وَالذَّكَرِ وَالْأُنْثٰى} قَالَ أَشْهَدُ أَنِّيْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ هَكَذَا وَهَؤُلَاءِ يُرِيْدُوْنِيْ عَلَى أَنْ أَقْرَأَ {وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثٰى} وَاللهِ لَا أُتَابِعُهُمْ.
ইব্রাহীম (রহ.) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-এর কতক সাথী আবু দারদা (রাঃ)-এর কাছে আসলেন। তিনিও তাদেরকে তালাশ করে পেয়ে গেলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-এর কিরাআত অনুযায়ী কে কুরআন পাঠ করতে পারে। আলকামা (রহঃ) বললেন, আমরা সকলেই। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভাল হাফেজ কে? সকলেই আলকামার প্রতি ইশারা করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি আবদুল্লাহ ইবন মাসউদকে وَاللَّيْلِ إِذَا يَغْشٰى কীভাবে পড়তে শুনেছেন? আলকামা (রহঃ) বললেন, আমি তাকে وَالذَّكَرِ وَالْأُنْثٰى পড়তে শুনেছি।এ কথা শুনে আবু দারদা (রাঃ) বললেন, তোমরা সাক্ষী থাক, আমিও নবী (ﷺ)-কে এভাবেই পড়তে শুনেছি। অথচ এসব (সিরিয়াবাসী) লোকেরা চাচ্ছে, আমি যেন আয়াতটি وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثٰى পড়ি। আল্লাহর কসম! আমি তাদের কথা মানবো না।
[৩২৮৭] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৭৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৮০)
